রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

হার্টেরও আছে ব্রেইন!

নবীন নিউজ, ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ০৫:১৮ পি.এম

সংগৃহীত ছবি

শরীরের সবচেয়ে রহস্যময় যন্ত্র মনে হয় হার্ট। এতদিন আমরা জানতাম হার্ট মস্তিষ্ক থেকে পাওয়া নির্দেশ অনুসারে কাজ করে। কিন্তু আপনি কি জানেন হার্টেও বসানো আছে ক্ষুদে ব্রেইন। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন?

এতদিন ধারণা করা হতো, মস্তিষ্কের সংকেত অনুসারে হৃদযন্ত্রের স্পন্দন বজায় থাকে। তবে, নেচার কমিউনিকেশনসে প্রকাশিত এক গবেষণা এ ধারণা পাল্টে দিয়েছে। যেখানে বলা হয়েছে, হৃদযন্ত্রের নিউরন নেটওয়ার্ক বা স্নায়ুতন্ত্রের বিস্তারিত জাল দিয়েই শরীরে জটিল ভূমিকা রেখে চলেছে এ প্রত্যঙ্গ।

হার্টের নিউরন সিসটেম

সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এবং নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা হার্টের নার্ভাস সিসটেমের নাম দিয়েছেন ইনট্রাকার্ডিয়াক নার্ভাস সিসটেম।

হৃদস্পন্দনের ছন্দ ধরে রাখা ছাড়াও এ ইন্ট্রাকার্ডিয়াক নার্ভাস সিসটেমের বহু সক্রিয় ভূমিকা খুঁজে পেয়েছেন গবেষকরা। আর এটিই মস্তিষ্ক থেকে আসা সংকেতে হৃদস্পন্দন চালিত হওয়ার সেই পুরোনো ধারণাকে বদলে দিয়েছে।

গবেষণায় দেখা গেছে, হার্টের নার্ভাস সিসটেম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। যে কারণে মস্তিষ্কের নির্দেশনা ছাড়াও হার্ট চলতে পারে।

আর এ কারণেই গবেষকরা বলছেন, মূলত হার্টের নিজেরই রয়েছে একটি ছোটখাটো মস্তিষ্ক। এদিকে মজার তথ্য হলো মূল মস্তিষ্ক শরীরের সব প্রতঙ্গের যাবতীয় কাজে সরাসরি ভূমিকা রাখে না।

নিউরন না কি পেসমেকার

এ তথ্য প্রমাণে, গবেষকরা জেব্রাফিশ নিয়ে পরীক্ষা করে দেখেছেন। এই মাছ এবং মানুষের হৃদযন্ত্রের গঠন এবং কাজের প্রক্রিয়া খুব অদ্ভুত একই রকম। হৃদযন্ত্রের মূল হলো সাইনোট্রিয়াল প্লেক্সাস (এসএপি)। এই অংশ হৃদযন্ত্রে বসানো পেসমেকারের মতো কাজ করে। এখানেই চোখ রেখে হৃদযন্ত্রে বহু নিউরনের খোঁজ মিলেছে গবেষণায়।

অ্যাসিটাইলকোলিন, গ্লুটামেট এবং সেরোটোনিন এমন অনেক নিউরোট্রান্সমিটার দিয়ে একটি নিউরন আরেকটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে। যে কারণে মস্তিষ্কের বদলে হৃদযন্ত্র নিজেই হৃদস্পন্দন সচল রাখতে পারে।

এই নিউরনে ছন্দময় তড়িৎ তরঙ্গ চলাচল করে। মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড যেভাবে হাঁটাচলা এবং শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ করে, নিউরনের কিছুটা একই ছন্দে কাজ করে।

গবেষণায় উঠে আসা এ তথ্য চিকিৎসা ক্ষেত্রের ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হয়। বিশেষ করে অ্যারিথমিয়া বা হৃদযন্ত্রের অনিয়মিত ছন্দ এবং যে কোনো কার্ডিয়াক জটিলতায়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা