মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

জরিমানা দেওয়া লেট লতিফ ওয়াটকিন্স এখন ইংল্যান্ডের নায়ক

নবীন নিউজ, ডেস্ক ১১ জুলাই ২০২৪ ০৩:৪১ পি.এম

সংগৃহীত

ই এম ফস্টারের ‘প্যাসেজ টু ইন্ডিয়া’র নায়ক ছিলেন আজিজ। তার সব সময় দেরি হয় বলে লোকের সঙ্গে পরিচিতি পর্বে নিজের সম্পর্কে বলতেন, ‘আই অ্যাম অলওয়েজ লেট লতিফ।’ ইংল্যান্ডের ইউরো সেমিফাইনাল জয়ের নায়ক অলি ওয়াটকিন্সও তেমনটা বলেন কিনা কে জানে ? 
তবে তিনিও যে আস্ত একটা লেট লতিফ তা ওয়াটকিন্সের পুরাতন ক্লাব ওয়েস্টন সুপার মেয়রের কোচ রায়ান নর্থমোর স্বীকার করেছেন।

বুধবার রাতে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটকে অবশ্য বাঁচিয়ে দিয়েছেন সব সময় অনুশীলনে দেরি করা লেট লতিফ ওয়াটকিন্স। নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে ৯০ মিনিটে করা তার গোলেই ২-১ এ জিতেছে ইংল্যান্ড।
 রোববার রাতে ইউরো ফাইনালে যারা খেলবে স্পেনের বিপক্ষে। গত ইউরোর ফাইনালও খেলেছিল ইংল্যান্ড। তবে ইতালির কাছে হেরে তাদের স্বপ্ন ভঙ্গ হয়।

এবার লেট লতিফ ওয়াটকিন্সের গল্পে ফেরা যাক। অ্যাস্টন ভিলার স্টাইকার অনুশীলনে দেরি করলেও বুধবার ডাচদের বিপক্ষে কাজের কাজটি করতে একটুও ভুল করেননি। সাউথগেট তাকে চলতি ইউরোতে মুল একাদশে রাখেননি। সময় মেনে কাজ করার লোক নন বলে হয়ত ওয়াটকিন্স ইংলিশ কোচের গুড বুকেও ছিলেন না। 
সেমিফাইনালের আগে মাত্র ২২ মিনিট তাকে খেলিয়েছেন সাউথগেট। বুধবার রাতেও মাঠে নেমেছিলেন ৮১ মিনিটের সময়। কিন্তু ৮ মিনিট পর তিনি ডর্টমুন্ডের বিভিবি স্তাদিওনের গ্যালারির কমলা ঢেউকে থামিয়ে দেন। অথচ গোল করার আগে ৮ মিনিটে মাত্র ৪ বার বল পায়ে লাগিয়েছিলেন ওয়াটকিন্স। আসল কথা হলো ফুটবল গোলের খেলা। 
সেটা করতে একটা শটই যথেষ্ট। কোল পালমারের পাসটা চুম্বকের মত ধরলেন। হালকা টোকায় জায়গা করলেন। এরপর নেদারল্যান্ডকে বিদায় করা সেই গোল। দুজন বদলির কারনে বেচে গেলো ইংল্যান্ড। ফিল ফডেনের পরিবর্তে পালমার নামেন। আর হ্যারি কেইনের পরিবর্তে ওয়াটকিন্স। ফাইনালে সাউথগেট হয়ত মধুর সমস্যায় পরবেন শুরুতে কাদের নামাবেন তাই নিয়ে।

ওয়াটকিন্স ফুটবল মাঠে গোল করার ক্ষেত্রে যতই নিখুত টাইমিং জ্ঞানের পরিচয় দিন না কেন, অনুশীলনে কিন্তু লেট লতিফ। ওয়াটকিন্সের পুরাতন ক্লাব ওয়েস্টন সুপার মেয়রের কোচ রায়ান নর্থমোর বলেন, ’ সে এক্সটার (লন্ডন থেকে ২৯০ কিমি দুরের শহর) থেকে আসত। অনেকটা দূর। তাই রোজ দেরি হত। কিন্তু দলের বাকিরা ওকে কোনও ছাড় দিত না। 
ওয়াটকিন্স অনেক রকমের অজুহাত দিত। কিন্তু দেরি করার জন্য ৫ ইউরো দিতেই হত। শুধু তাই নয়, খেলার সরঞ্জাম আনতে ভুল যেত। বাকিরা তখন আরও বেশি করে ওর ঘাড়ে চেপে বসত। দ্বিগুণ জরিমানা নিত। মৌসুমের শেষে সেই জরিমানার পরিমাণ এতটাই হয়ে গিয়েছিল যে সেই টাকায় স্পেন ঘুরে এসেছিল ফুটবলাররা। ওয়াটকিন্সকেও নিয়ে গিয়েছিল। চার জনের ঘোরার টাকা ওই জরিমানা থেকেই উঠে এসেছিল।’

জরিমানা দেওয়া সেই লেট লতিফ এখন ইংল্যান্ডের নয়নের মনি। অধিনায়ক হ্যারি কেন বলছেন, ‘আমরা বড় দল। এই রকম দলে খেলতে হলে সব সময় তৈরি থাকতে হয়। পাঁচ মিনিট হোক বা এক মিনিট, যত ক্ষণই খেলার সুযোগ পাক, তার মধ্যেই বাকিদের থেকে নিজেকে আলাদা করে চেনাতে হয়। ওয়াটকিন্স এই সুযোগের অপেক্ষাতেই ছিল। ধৈর্য ধরে বসেছিল। মাঠে নামার সুযোগ আসতেই অসাধারন গোল করেছে। দুর্দান্ত।’


সুযোগ কাজে লাগানো ওয়াটকিন্স কি বলছেন, ’গত কয়েক সপ্তাহ ধরেই অপেক্ষা করছিলাম এই মুহূর্তটার জন্য। সন্তানদের নামে শপথ খেয়ে বলছি, আমি পালমারকে বলেছিলাম, আমরা একসঙ্গে নামছি, তুমি আমাকে গোলের পাস বাড়াবে।’ পালমার কথা রেখেছেন। ওয়াটকিন্সও গোল করেছেন। এবার ইংলিশ কোচ সাউথগেট কি লেট লতিফকে ক্ষমা করে তার প্রতি সদয় হবেন ?


নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ