সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

চাকরিচ্যুত করা হলো ৬০০ পুলিশ কর্মকর্তাকে

নবীন নিউজ, ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ১০:২৯ এ.এম

সংগৃহীত ছবি

পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস হারিয়েছেন অনেক মানুষ। এর কারণ অবশ্য পুলিশ নিজেরাই। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর পুলিশ সদস্যদের ওপর নাগরিকদের আস্থা একপ্রকার তলানিতে গিয়ে ঠেকেছে। যার ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে পুলিশ বিভাগকে।

জনগণের আস্থা ফেরাতে তাই চাকরিচ্যুত করা হয়েছে প্রায় ৬০০ পুলিশ কর্মকর্তাকে। শুধু তাই নয় বরখাস্তকৃত এসব কর্মকর্তাদের পুনরায় চাকরিতে ফিরে আসাও নিষিদ্ধ করেছে পুলিশ বিভাগ।

পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে এমন চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাজ্যের ইংল্যান্ড এবং ওয়েলসে। মঙ্গলবার কলেজ অব পুলিশিংয়ের প্রকাশিত তথ্যে দেখা যায় চলতি বছরের ৩২ মার্চ পর্যন্ত ৫৯৩ জন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুতি এবং নিষিদ্ধ করার শাস্তি দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। ইংল্যান্ড এবং ওয়েলসের ৪৩টি পুলিশ বিভাগের কর্মকর্তারা এই শাস্তির আওতায় এসেছেন বলে জানা যায়।

চাকরিচ্যুত কর্মকর্তাদের মধ্যে ৭৪ জনের বিরুদ্ধে যৌন হেনস্তা ও অসদাচরণ এবং ১৮ জনের বিরুদ্ধে শিশু নির্যাতনের সামগ্রী রাখার অভিযোগ উঠেছিল। পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করার সবচেয়ে সাধারণ কারণগুলো ছিল অসততা এবং বৈষম্যমূলক আচরণ, পুলিশের কাছে অসততার ১২৫টি এবং বৈষম্যমূলক আচরণের ৭১টি অভিযোগ ছিল।

২০২১ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা ওয়েন কুজেনস দ্বারা ৩৩ বছর বয়সী মার্কেটিং এক্সিকিউটিভ সারাহ এভারার্ডকে অপহরণ ও হত্যার ঘটনায় যুক্তরাজ্যের বিভিন্ন পুলিশ বিভাগের প্রধানরা জনগণের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করতে থাকেন। সে সময় থেকেই পুলিশে বরখাস্তের ঘটনা বাড়তে থাকে। গত বছর আরেক মেট্রোপলিটন পুলিশ অফিসার ডেভিড ক্যারিককে ১২ জন নারীর বিরুদ্ধে ডজনখানেক ধর্ষণ ও যৌন অপরাধের জন্য ন্যূনতম ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

কলেজ অব পুলিশিংয়ের অপারেশনাল স্ট্যান্ডার্ডের পরিচালক সহকারী চিফ কনস্টেবল টম হার্ডিং জানান, বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাদের আচরণ অত্যন্ত হতাশাজনক ছিল। তবে, বরখাস্তের এসব ঘটনার মাধ্যমে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের দ্রুত শনাক্তকরণ, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিষ্পত্তি করা এবং ভবিষ্যতে এসব কর্মকর্তাদের পুলিশের ভূমিকা পালন থেকে প্রতিরোধ করার জন্য পুলিশ বিভাগের কার্যকর ও শক্তিশালী পদ্ধতি রয়েছে।

পুলিশের এ কর্মকর্তা জানান, বরখাস্তের এসব ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যেসব কর্মকর্তা ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশ বাহিনীর মানদণ্ড পূরণে ব্যর্থ হয় তাদের জন্য লুকিয়ে থাকার কোনো জায়গা নেই।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ