আমরা বাড়ি -গাড়ি বা নামিদামী বস্তু নিলাম হওয়া কথা জানি। বাজারে গরু, ছাগল বিক্রি হওয়া কথা জানি।কিন্তু কখনোও কি বাজারে নিলামের মাধ্যমে বউ বিক্রি হওয়ার কথা শুনেছি?
বর্তমান উন্নত দেশগুলোতে নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য অনেক আন্দোলনের কথা আমরা জানি,
কিন্তু তেমনি এক উন্নত দেশে নারীদেরকে নিয়ে করা হতো জঘন্যতম অপরাধ। নারীদের কোমড়ে আর গলায় দড়ি বেধে বাজারে নিলামের জন্য আনা হতো। বলছিলাম,ইংল্যান্ডের বউ নিলামি প্রথার কথা।
এ প্রথা কবে শুরু হয়েছিল তার সঠিক তথ্য এখনও জানা যায় নি।১৬৯২সালের নভেম্বরে জন নামের এ ব্যক্তি তার স্ত্রীকে মি.ব্রেস গার্ডেল নামক এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। তবে এটির কোনো লিখিত তথ্য পাওয়া যায় নি।
লিখিত ভাবে, ১৭৩৩ সালে ইংল্যান্ডের বিলসটোন নামক এক গ্রামে সামুইল হোয়াইট হাউজ নামে এক ব্যক্তি তার স্ত্রী মেরী হোয়াইট হাউজকে থমাস গ্রীফিত নামক এক ব্যক্তির কাছে মাত্র ১পাউন্ডের বিনিময়ে বিক্রি করে দেয়,যার বর্তমান মূল্য মাত্র ১০০০-২০০০টাকা।
বউ বিক্রির আগে লোকাল খবরের কাগজে ,মহিলাদের বিভিন্ন বিষয় ও নূন্যতম মূল্যে উল্ল্যেখ করে বিজ্ঞাপন প্রচার করা হতো এবং নির্ধারিত দিনে সেই নারীদের বাজারে আনা হতো। তারপর নিলামের প্রক্রিয়া শুরু হতো।
যে ব্যক্তি সব থেকে বেশি দাম দিত, ইংরেজ পুরুষরা নিজের বিয়ে করা স্ত্রীকে তুলে দিত সে ব্যক্তির হাতে। বেশির ভাগক্ষেত্রেই নারীদের সর্বোচ্চ মূল্য ১০পাউন্ড হতো। তবে নারী যদি অল্প বয়স্ক বা সুন্দরী হতেন সেক্ষেত্রে দাম ১০০-২০০পাউন্ডও হতো। নিলামের শেষে নারীর সম্মতি নেয়া হতো যে, সে ওই পুরুষের কাছে বিক্রিত হতে চায় কি না।
১৮২৪ সালে এক সংবাদত্রে প্রকাশিত হয়েছে,এক নারীর দাম নিলামে ৫পাউন্ড উঠে ছিল,কিন্তু ক্রেতাকে তার পছন্দ হয়েনি বলে , তিনি তার পছন্দের এক ব্যক্তির সাথে যেতে সম্মতি প্রকাশ করেন। সে ব্যক্তি নিলামে তার দাম তুলেছিল ৩পাউন্ড। অনেক সয়ম স্ত্রীরা নিজে থেকেই নিলামে উঠতে চাইতো। কিন্তু এমন প্রথার কারণ কি?
বর্তমানে আমাদের সমাজে যেমন বিয়ে হয় ,তেমনি বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের বোঝাপরা না মিললে ,তারা আদালতে গিয়ে আইনগত ভাবে আলাদা হয়ে যায়। কিন্তু আজ থেকে প্রায় ২০০বছর আগে বিবাহ বিচ্ছেদ খুব ব্যয়বহুল ছিল। প্রায় ৩০০পাউন্ড খরচ হতো শুধু মাত্র বিচ্ছেদের আবেদন করতেই। যার বর্তমান মূল্য প্রায় ২০লক্ষ টাকা।তাই তাদের মতে তালাক নেওয়ার থেকে বউ বিক্রি করা সহজ আর লাভ জনক ছিল।
আর ইংরেজদের বিবাহের যে আইন ছিল তার উপর ভিত্তি করে স্বামীরা তার স্ত্রীদের উপর সব রকমের অধিকার খাটাতে পারতো আর সে অধিকার থেকেই ইংরেজ স্বামীরা তার স্ত্রীদের নিলামে তুলতো। তবে নতুন স্বামীর কাছে নারীরা কতোটা সুরক্ষিত ছিল সেটা নিয়ে থাকতো যথেষ্ট সন্দেহ ।
বউ নিলামের শুরুর দিকে ইংল্যান্ডের ইমেজে তেমন একটি প্রভাব না পরলেও পরবর্তীতে এটি ইংল্যান্ডের ইমেজকে খুব খারাপ প্রভাব ফেলেছিল। তাই ইংল্যান্ডের সরকার ১৮৫৭ সালে বিবাহ বিচ্ছেদের আইনটি সহজ করে দেয়। তবে বহু দিন বউ নিলামের প্রথা থাকায় এটি আরও বেশ কিছু সময় প্রচলিত ছিল।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ