নবীন নিউজ, ডেস্ক ০৩ নভেম্বার ২০২৪ ০২:১৪ পি.এম
তথ্য চুরির পাশাপাশি আইফোন অকেজো করতে পারে এমন স্পাইওয়্যারের সন্ধান পেয়েছে নেদারল্যান্ডসভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান থ্রেটফ্যাব্রিক।
রোববার (৩ নভেম্বর) দ্য হ্যাকার নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
থ্রেটফ্যাব্রিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনের জন্য বিশেষভাবে তৈরি স্পাইওয়্যারটির নাম ‘লাইটস্পাই’। যা এর আগের সংস্করণের চেয়েও অনেক বেশি শক্তিশালী। সাইবার অপরাধীদের তৈরি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করলেই স্পাইওয়্যারটি আইফোনে প্রবেশ করে। ফলে ব্যবহারকারীদের অজান্তে তথ্য সংগ্রহের পাশাপাশি আইফোনকে পুরোপুরি অকেজো করে দিতে পারে অপরাধীরা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, লাইটস্পাই যে ডিভাইসে প্রবেশ করে সেই ডিভাইসের ফোন নম্বর, ফোন কলের ইতিহাস ওয়াই-ফাই নেটওয়ার্কের তথ্য, স্ক্রিনশট, অবস্থান, আইক্লাউড, সাউন্ড রেকর্ডিং, ছবি, ইন্টারনেট ব্যবহারের ইতিহাসসহ আদান-প্রদান করা বার্তার তথ্য সংগ্রহ করতে পারে।
লাইটস্পাই এমনই শক্তিশালী যে এটি টেলিগ্রাম, উইচ্যাট এবং হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের তথ্য সংগ্রহ করার পাশাপাশি আইফোন থেকে বিভিন্ন বার্তা বা ফোন নম্বরও মুছে ফেলতে সক্ষম।
আইফোনকে যেভাবে আক্রান্ত করে লাইটস্পাই
ওয়েবকিট এক্সপ্লোইট ব্যবহার করে একটি ডট পিএনজি এক্সটেনশনের ফাইলের মাধ্যমে আইফোনে প্রবেশ করে লাইটস্পাইটি। পরে ফ্রেমওয়ার্কলোডার নামের একটি কম্পোনেন্টের মাধ্যমে স্পাইওয়ারের মূল কোর মডিউল ও অন্যান্য প্লাগইন গোপনে ডাউনলোড করে। এসব মডিউল ও প্লাগইন আলাদা ফোল্ডার তৈরি করে আইফোনের বিভিন্ন তথ্য সংরক্ষণ করে। একই সঙ্গে সেসব সাইবার অপরাধীদের কাছে পাঠায়।
নিরাপদ থাকতে যে পদক্ষেপ নিতে হবে
থ্রেটফ্যাব্রিক জানিয়েছে, লাইটস্পাইয়ের আক্রমণ থেকে নিরাপদ থাকতে আইফোন ব্যবহারকারীদের আইওএস হালনাগাদ করতে হবে। একই সঙ্গে সন্দেহজনক লিংক কিংবা ওয়েবসাইটে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে।
নবীন নিউজ/জেড
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন