নবীন নিউজ, ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ০৩:০৬ পি.এম
এক সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি। তবে এখন আর আগের সেই অবস্থান নেই। ইলন মাস্ক ও জেফ বেজোসদের ভিড়ে অনেকটা হারিয়ে যেতে বসেছেন। তবে এখনো তার সম্পদের পরিমাণ ২৮ বিলিয়ন ডলার।
বলছি, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর কথা। তিনি ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীও। ইংল্যান্ডের নামকরা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছেন। আছে স্বর্ণের প্রতি খুব আকর্ষণ। সুলতান বলকিয়াহ, হাত খুলে ব্যয় করার জন্যও সুপরিচিত।
সুলতান বলকিয়াহর অজানা বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করেছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টের রয়েল মিলিটারি অ্যাকাডেমি থেকে ডিগ্রি নিয়েছে সুলতান বলকিয়াহ। এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিও। তবে সুলতান বলকিয়াহ, হাত খরচের দিক থেকে এই দুজনের চেয়ে সম্পূর্ণ আলাদা। সাধারণ প্রয়োজন মেটাতেও কাড়ি কাড়ি টাকা খরচ করেন তিনি।
বিশ্বের বিরল গাড়ির সবচেয়ে বড় সংগ্রহ রয়েছে সুলতান বলকিয়াহর কাছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিকিউ ইন্ডিয়া। সুলতান বলকিয়াহর সংগ্রহে রয়েছে স্বর্ণে মোড়ানো রোলস-রয়েলস গাড়ি। কাস্টম মেড বিলাসবহুল এই গাড়ি ছাদ খোলা এবং ছাতার জন্য একটি প্লাটফর্ম রয়েছে। জিকিউ ইন্ডিয়া বলছে, গাড়িটি গ্রিল থেকে টায়ার পর্যন্ত পুরোটাই স্বর্ণে মোড়ানো।
হটকারস জানিয়েছে, সুলতান বলকিয়াহর কাছে ৬০০টি রোলস-রয়েলস, ৪৫০টি ফেরারি ও ৩৮০টি বেন্টলে গাড়ি রয়েছে। তার মালিকানাধীন এসব গাড়ির মূল্য ৫০০ কোটি ডলারের বেশি। হটকারসের তথ্য অনুযায়ী, ব্রুনাই সুলতানের কাছে ৭ হাজারের বেশি গাড়ি রয়েছে। তার সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ, ল্যাম্বরগিনি ও পোর্শের মতো গাড়িও।
গাড়িপ্রেমী সুলতান বলকিয়াহর সংগ্রহে ফেরারির ৪৫৬ জিটি ভেনিসমডেলের একটি গাড়ি রয়েছে। বিশ্বে এ মডেলের মাত্র ৭টি গাড়ি রয়েছে। জিকিউ ইন্ডিয়া বলছে, ১৯৯০-র দশকে বিশ্বজুড়ে রোলস-রয়েলসের যত গাড়ি বিক্রি রয়েছে, তার অর্ধেকই কিনে নিয়েছেন সুলতান বলকিয়াহ ও তার পরিবার। শুধু তাই নয়, এত এত গাড়ির ভিড়ে ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতান বলকিয়াহর।
এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুলতান বলকিয়াহর মালিকানায় বোয়িং ৭৪৭-৪০০, বোয়িং ৭৬৭-২০০ ও এয়ারবাস এ৩৪০-২০০ জেট রয়েছে। বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি স্বর্ণের মোড়া। এটা এতটাই বিলাসবহুল যে ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে খ্যাতি লাভ করেছে এই বিমান। বিমানটি স্বর্ণ ও লালিক স্ফটিক দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটির দাম ৪০ কোটি ডলার।
সুলতান যেমন বিলাসবহুল তার প্রাসাদও যে চোখ ধাঁধানো হবে, তাতে কোনো সন্দেহ নেই। ইস্তানা নুরুল ইমান নামের এই রাজপ্রাসাদে ১ হাজার ৭০০ বেশি রুম আছে। বাথরুম আছে ২৫৭টি। আর সুইমিং পুল আছে ৫টি। এসব তথ্য দিয়েছে জিকিউি ইন্ডিয়া। জানা গেছে, কয়েক হাজার গাড়ি রাখার জন্য ১১০টি গ্যারেজ রয়েছে। ঘোড়ার প্রতিও ভালোবাসা রয়েছে সুলতান বলকিয়াহর। তাই ঘোড়ার জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল।
চুল কাটতেও কাড়ি কাড়ি টাকা ঢালেন সুলতান বলকিয়াহ। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস দাবি করেছে, প্রতিবার চুল কাটতে ২০ হাজার ডলার খরচ করেন তিনি। এজন্য না কি লন্ডনের মেফেয়ারে ডরচেস্টার হোটেল থেকে নিজের পছন্দের নাপিত বিমানের ফার্স্ট ক্লাসে সিটে উড়িয়ে আনেন। প্রতিবারই নাপিতকে নগদ টাকা দেওয়া হয়।
খরুচে এই সুলতানে শিল্প-সাহিত্যের প্রতিও আকর্ষণ রয়েছে। ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, ফরাসি ইম্প্রেশনিস্ট পিয়েরে-অগাস্ট রেনোরের ‘টু ইয়াং গার্লস অ্যাট দ্য পিয়ানো’ শিল্পকর্ম ৭ কোটি ডলার দিয়ে কেনেন সুলতান বলকিয়াহ। নিজের এত বিলাসী জীবনযাপন করলেও তার দেশ কঠোর বিশ্ববাসীর কাছে অন্য কারণে বেশি পরিচিত।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ