নবীন নিউজ, ডেস্ক ২৯ জানু ২০২৫ ০৯:০৭ এ.এম
বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোনের বিস্ফোরক দুইটি ইনিংসের পরও বরুন চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে খুব বড় হলো না ইংল্যান্ডের সংগ্রহ। তবে বোলারদের মিলিত অবদানে সেটাই যথেষ্ট প্রমাণিত হলো। দারুণ জয়ে সিরিজে টিকে রইল জস বাটলারের দল।
রাজকোটে মঙ্গলবার (২৮ জানুয়ারি) তৃতীয় টি-টোয়েন্টিতে ২৬ রানে জিতেছে ইংল্যান্ড। ১৭২ রানের লক্ষ্য দিয়ে ভারতকে ১৪৬ রানে থামিয়ে দিয়েছে তারা। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুইটিতে কলকাতা ও চেন্নাইয়ে জিতেছিল স্বাগতিকরা।
ঝড়ো ব্যাটিংয়ে শুরুতে পথ দেখিয়েছেন ডাকেট। মাঝের সময়টায় ইংলিশদের টেনেছেন লিভিংস্টোন। দারুণ বোলিংয়ে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ইনিংস অনেক বড় হতে দেননি বরুন। দল হারলেও বল হাতে অসামান্য নৈপুণ্যের জন্য ম্যাচের সেরা হয়েছেন ভারতের এই স্পিনার।
ভারতের হয়ে এই সংস্করণে প্রথম ৬ ম্যাচে কেবল ২টি উইকেট পেয়েছিলেন ভারুন। গত অক্টোবরে প্রায় তিন বছর পর ফিরে ১০ ম্যাচে পেলেন ২৭ উইকেট।
রান তাড়ায় ভারতকে পথ দেখাতে পারেননি কেউ। কারও ব্যাট থেকে আসেনি বড় ইনিংস। জেমি ওভারটন ও আদিল রশিদের চমৎকার বোলিংয়ে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড।
আগামী শুক্রবার পুনেতে হবে চতুর্থ টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ১৭১/৯ (সল্ট ৫, ডাকেট ৫১, বাটলার ২৪, ব্রুক ৮, লিভিংস্টোন ৪৩, স্মিথ ৬, ওভারটন ০, কার্স ৩, আর্চার ০, রাশিদ ১০*, উড ১০*; শামি ৩-০-২৫-০, পান্ডিয়া ৪-০-৩৩-২, ওয়াশিংটন ১-০-১৫-০, বরুন ৪-০-২৪-৫, বিষ্ণই ৪-০-৪৬-১, আকসার ৩-০-১৯-১, অভিশেক ১-০-৪-০)
ভারত: ২০ ওভারে ১৪৫/৯ (স্যামসন ৩, আভিশেক ২৪, সুরিয়াকুমার ১৪, তিলাক ১৮, পান্ডিয়া ৪০, ওয়াশিংটন ৬, আকসার ১৫, জুরেল ২, শামি ৭, বিষ্ণই ৪*, ভারুন ১*; আর্চার ৪-০-৩৩-২, উড ৩-০-২৯-১, কার্স ৪-০-২৮-২, লিভিংস্টোন ১-০-১১-০, রাশিদ ৪-০-১৫-১, ওভারটন ৪-০-২৪-৩)
ফল: ইংল্যান্ড ২৬ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: বরুন চক্রবর্তী
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ