নবীন নিউজ, ডেস্ক ২৫ জানু ২০২৫ ০৯:০৯ এ.এম
সিরিজ জেতো, বিশ্বকাপে সরাসরি খেলো– ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই বাংলাদেশের সামনে ছিল এই সমীকরণ। দ্বিতীয় ম্যাচ জিতে সে আশা বাঁচিয়েও রেখেছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু সে আশায় গুড়েবালি। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৮ রানে অলআউট হয় নিগার সুলতানার দল। জবাবে ২২.৩ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা। এই হারে শুধু ২–১ ব্যবধানে সিরিজ হার নয়, এ বছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারাল বাংলাদেশ।
মেয়েদের চ্যাম্পিয়নশিপ চক্রে শুক্রবার রাতে এটাই ছিল শেষ ম্যাচ। জিততে পারলে প্রথমবারের মতো সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ। হারে অবশ্য সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। এখন ৬ দলের একটি বাছাইপর্ব খেলতে হবে নিগারদের, যেখান থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে দুটি দল। এই বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।
চ্যাম্পিয়নশিপ টেবিলে ২১ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে ছয়ে দলটি। স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ডকে টপকে যেত বাংলাদেশ।
এই সিরিজ হেরে বাংলাদেশকে এখন বাছাইপর্ব খেলতে হবে। সেখানে অপেক্ষা করছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মতো দল।
আগের ম্যাচে বাংলাদেশ জিতেছিল আগে ব্যাট করে। আজও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিগার। তবে তার সে সিদ্ধান্ত যে ভুল ছিল, তার প্রমাণ মিলল কিছু পরে। টপ অর্ডার ব্যাটাররা অবশ্য তাদের কাজটা কিছুটা করে দিয়েই গিয়েছিলেন। শুরুতে উইকেট খোয়ানোর পরও ফারজানা হক পিংকি ও শারমিন আক্তারের জুটিতে ভর করে খানিকটা ধীরে হলেও অর্ধশতরানের জুটি পেয়ে যায় দল। তবে দুজনই থিতু হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন, ফারজানা করেছেন ২২, শারমিন বিদায় নিয়েছেন ৩৭ রানে।
তাদের বিদায়ের পর থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ইনিংসটা খেলেছেন সোবহানা মোস্তারি। ওপাশে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখতে দেখতেই ৬২ বলে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশও মুখ থুবড়ে পড়ে ১১৮ রান তুলে। নিগারদের সামনে এখন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। মঙ্গলবার সেন্ট কিটসে প্রথম টি–টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১১৮ (শারমিন ৩৭, সোবহানা ২৫, ফারজানা ২২,নিগার ১১, ফাহিমা ৭, মুর্শিদা ১, মারুফা ১*; কারিশমা ৪/১২, জাইদা ২/১৫, ফ্লেচার ১/২২, ম্যাথুস ১/১৯, ফ্রেসার ১/২৪)।
ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৩ ওভারে ১২২/২ (কিয়ানা ৩৯, ডটিন ৩৩*, শেমাইন ২৫*, ম্যাথুস ২২; নাহিদা ১/২৫, মারুফা ১/৩৯)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২–১ এ জয়ী
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ