নবীন নিউজ, ডেস্ক ১৬ জানু ২০২৫ ১২:৫৫ পি.এম
২০২৬ বিশ্বকাপের আসর বসবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। ওই আসরটিই নিজের শেষ বিশ্বকাপ বলে কিছুদিন আগে জানিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। যদিও চোটকে পাশ কাটিয়ে তার জন্য টুর্নামেন্টটিতে অংশ নেওয়াই হবে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, নেইমার না থাকলে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি রোমারিও ডি সুজা।
দুবার বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি এক পডকাস্ট অনুষ্ঠানে বলেন, ‘যদি নেইমার ফিট থাকে তাহলেই কেবল পরবর্তী বিশ্বকাপ জয়ের সুযোগ আছে ব্রাজিলের। ১৯৬২ সালে ব্রাজিল গারিঞ্চার জন্য, ৭০ সালে পেলে, ৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদোর জন্য খেলেছে। ২০২৬ সালে যদি তারা নেইমারের জন্য না খেলে, তাহলে (বিশ্বকাপ) জিততে পারবে না।’
বর্তমানে নেইমারের বয়স ৩২, বিশ্বকাপ চলাকালে যা ৩৪ বছরে দাঁড়াবে। ফলে ২০২৬ আসরই হতে পারে তার শেষ বিশ্বকাপ। সিএনএন স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকদিন আগে নেইমার নিজেও সেটাকেই ক্যারিয়ারের শেষসীমা বলে ইঙ্গিত দিয়েছেন, ‘আমি চেষ্টা করব সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকার। আমি জানি, এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ শট। আমার শেষ সুযোগ। সেখানে খেলা এবং জাতীয় দলে থাকার জন্য আমি সব রকম চেষ্টাই করব।’
তার আগে অবশ্য ব্রাজিলকে বিশ্বকাপে সরাসরি ওঠার সমীকরণটা মেলাতে হবে। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে দারুণ উত্থান-পতন দেখেছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্থায়ী কোচ দরিভাল জুনিয়রের অধীনেও তারা ম্যাচ জয়কে অভ্যাসে পরিণত করতে পারেনি। ৮ জানুয়ারি তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেছে, এর মধ্যে ৬টি জয়, ২ হার এবং ৭ ড্র। কাঙ্ক্ষিত সাফল্য ও ছন্দ ধরে রাখতে না পারায় লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলেও শীর্ষ তিনে নেই ব্রাজিল। তাদের অবস্থান পাঁচ নম্বরে।
লাতিন অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপের টিকিট কাটবে। সপ্তম দলটিকে খেলতে হবে (কনকাকাফ) প্লে-অফ। ব্রাজিল হয়তো শীর্ষ ছয়ে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবে, তবে সেটি সর্বোচ্চ বারের চ্যাম্পিয়নদের ক্ষেত্রে ঠিক মানানসই হবে কি না সেটা আলোচনাসাপেক্ষ।
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ