নবীন নিউজ, ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০২ পি.এম
আইসিসির সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত বিশ্বকাপ ক্রিকেট। ওয়ানডে ফরম্যাটের সেই টুর্নামেন্টের মতো একই ফরম্যাটে রয়েছে আইসিসির আরেকটি প্রতিযোগিতা। সেটির নাম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
এবার এই দুই টুর্নামেন্টের তুলনা টানলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। এক্ষেত্রে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়নস ট্রফিকে বেশি প্রতিযোগিতামূলক ও কঠিন বলে মনে করেন তিনি।
বিশ্বকাপে আসরভেদে একাধিক ফরম্যাটে খেলা হয়েছে। গ্রুপ, রাউন্ড রবিন বা লিগ সিস্টেমে। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপভিত্তিক প্যাটার্নের বাইরে কোনো আসর গড়ায়নি। দলের সংখ্যায় বিশ্বকাপের আসর বেশ ভারী। সর্বোচ্চ ১৬ থেকে সর্বনিম্ন ১০ দল খেলেছে বিশ্বকাপে। অপরদিকে, চ্যাম্পিয়নস ট্রফির দুই আসরে (২০০২ ও ২০০৪) সর্বোচ্চ ১২টি দল অংশ নিয়েছিল। সবশেষ তিন আসরে ৮টি দল অংশ নিয়েছিল যার পুনরাবৃত্তি হচ্ছে এবারও।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ৮ দল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। এর আগে একটি ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে প্রোটিয়ারা।
লাহোরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাভুমা বলেন, বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা, পুনরায় তৈরি হওয়া এবং মোমেন্টাম তৈরি করার মতো সময় পায়। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই। হয় টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করবেন, নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকবেন। ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানেই চ্যালেঞ্জ বেশি।
এদিকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য ভালো সুযোগ হিসেবেই দেখছেন প্রটিয়া অধিনায়ক। বলেন, এই ত্রিদেশীয় সিরিজটা পাকিস্তানে আমাদের দল গুছিয়ে নেয়ার জন্য ভালো সুযোগ এনে দিয়েছে। একই সঙ্গে তরুণদের জন্যও এটা ভালো একটা মঞ্চ।
সবশেষ বিশ্বকাপে অংশ নিয়েছিল ১০ দল। টুর্নামেন্ট ছিল লিগ পদ্ধতির। প্রতিটি দল ৯ ম্যাচ করে খেলার সুযোগ পেয়েছে। পয়েন্ট তালিকায় সেরা চারে থাকা দল উঠেছিল সেমিফাইনালে। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ দল নিয়ে একটা করে গ্রুপ হওয়ায় প্রতি দলের জন্য সুযোগ মাত্র ৩ ম্যাচের। গ্রুপের চার দলের মধ্যে সেরা দুইয়ে থাকতে পারলেই শুধু সেমিফাইনাল খেলা যাবে, এক ম্যাচ হারলেই তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকে। বড় প্রভাবক হয়ে উঠতে পারে রান রেটও। সার্বিক প্রেক্ষাপটে হয়ত এই কারণেই চ্যাম্পিয়নস ট্রফিকে বিশ্বকাপের চেয়ে কঠিন বলে মানেন প্রোটিয়া দলপতি।
উল্লেখ্য, আইসিসি ইভেন্টে দক্ষিণ আফ্রিকার অর্জন বলতে একটি চ্যাম্পিয়নস ট্রফি। ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল তারা।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ