নবীন নিউজ, ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪০ এ.এম
২০০৭ বিশ্বকাপ ছাড়া কখনোই আইসিসি ইভেন্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত একবারের দেখায় ভারতের বিপক্ষে হেরেছে টাইগাররা। ২০০৭ সালে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের পর আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে হারের জুজু কি এবার দুবাইতে ভাঙতে পারবে নাজমুল শান্তর দল?
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ এ’র খেলায় মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
সবশেষ দুই দল ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপে। পুনেতে সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছিল ভারত। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও ছিলো ভারতের দাপট। সেবার ২৮ রানে হেরে যায় লাল-সবুজ দলটা।
তবে দুই বিশ্বকাপের মাঝে একমাত্র দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে ঘরের মাঠে ২-১ এ হারিয়েছিলো বাংলাদেশ। এমনকি সবশেষ ২০২৩ এশিয়া কাপে কলম্বোতে ভারতকে ৬ রানে হারায় টাইগাররা।
চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে একবারই। ২০১৭ সালে বার্মিংহামের সেই সেমিফাইনালে ভারতের কাছে ২৮ রানে হারে বাংলাদেশ।
ওয়ানডেতে দুই দলের এখন দেখা হয়েছে ৪১ বার, এর মাঝে ৩২ বার জয় পেয়েছে ভারত, আর ৮ বার বাংলাদেশ; এক ম্যাচ হয়েছে পরিত্যক্ত (চট্টগ্রাম, ২০০৭)।
দুবাইতে দুইবারের দেখায় একবারও ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি টাইগাররা। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ম্যাচের শেষ বলে ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশের।
এখন দেখার বিষয় ১৮ বছর ধরে আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হতে পারে কি না বাংলাদেশ।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ