নবীন নিউজ ডেস্ক ২৯ ডিসেম্বার ২০২৪ ১০:০৭ এ.এম
সংগৃহীত ছবি
২১৭ রানে নেই সাত উইকেট। ফলো-অনে পড়ার শঙ্কায় তখন ভারত। এমন কঠিন পরিস্থিতিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকে দলের ত্রাতা হলেন নিতিশ কুমার রেড্ডি। তাকে দারুণ সঙ্গ দেওয়া আরেক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর করলেন ফিফটি। অষ্টম উইকেটে তাদের ১২৭ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে হতাশ করে বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।
নয় উইকেটে ৩৫৮ রান নিয়ে শনিবার মেলবোর্ন টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয়দিন শেষ করা ভারত এখনো পিছিয়ে ১১৬ রানে। আটে নেমে সেঞ্চুরি উপহার দেওয়া ২১ বছর বয়সি নিতিশ অপরাজিত ১০৫ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি।
বিশাখাপত্তম থেকে উঠে আসা নিতিশের আন্তর্জাতিক অভিষেক গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি ২০ সিরিজ দিয়ে। টেস্ট অভিষেক চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। লোয়ার অর্ডারে ব্যাট করেও সিরিজে এখন পর্যন্ত ছয় ইনিংসে ৭১ গড়ে ২৮৪ রান করেছেন নিতিশ, ভারতের হয়ে যা সর্বোচ্চ। কাল শেষ সেশনে ওয়াশিংটন ৫০ রানে আউট হওয়ার পর জাসপ্রিত বুমরা শূন্য রানে ফিরলে ৯৯ রানে থাকা নিতিশের সেঞ্চুরি পড়ে যায় শঙ্কায়।
প্যাট কামিন্সের ওই ওভারের শেষ তিন বল নিরাপদে কাটিয়ে নিতিশকে স্বস্তি দেন মোহাম্মদ সিরাজ। পরের ওভারে স্কট বোল্যান্ডকে চার মেরে তিন অঙ্কে পা রাখেন নিতিশ। হাঁটু গেড়ে বসে, ব্যাটের ওপর হেলমেট রেখে করেন উদ্যাপন। টিভি ক্যামেরায় দেখা যায় গ্যালারিতে থাকা নিতিশের বাবা মুতিয়ালা রেড্ডির চোখে আনন্দাশ্রু। তার আত্মত্যাগেই নিতিশ আজ এখানে।
শৈশবে পেশাদার ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল না নিতিশের। কোচরাও বলে দিয়েছিলেন, তাকে দিয়ে হবে না। কিন্তু নিতিশের বাবা ছিলেন স্বপ্নবাজ মানুষ। ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য চাকরি ছেড়ে দেন তিনি। পরের গল্পটা নিতিশ নিজেই জানালেন, ‘আমার সাফল্যের গল্পটা আসলে বাবার আত্মত্যাগের। আমি ক্রিকেট নিয়ে শৈশবে তেমন সিরিয়াস না হলেও আমার জন্য বাবা চাকরি ছেড়েছিলেন। একদিন দেখি, পারিবারিক আর্থিক সংকটের কারণে তিনি কাঁদছেন। তখনই প্রথম মনে হলো, এভাবে চলতে পারে না। আমাকে কিছু একটা করতে হবে। আমি ক্রিকেটে সিরিয়াস হলাম।’
বোর্ডার-গাাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট দেখতেই শুধু স্ত্রী ও মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছেন মুতিয়ালা। সেই ম্যাচেই ছেলে পেলেন প্রথম সেঞ্চুরি। গর্বিত মুতিয়ালা ধরা গলায় বললেন, ‘অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে তাদের মাঠে প্রথম সেঞ্চুরি। অবশ্যই এটা বিশেষ দিন। নিতিশের সেঞ্চুরির একটু পরই আলোকস্বল্পতায় দিনের খেলার অকাল সমাপ্তি ঘটে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ