নবীন নিউজ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩১ পি.এম
সংগৃহীত ছবি
শিশুশিল্পী হিসেবে ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ৬ বছর পরই নায়িকা হিসেবে পর্দা কাঁপান। কেবল তাই নয়, মাত্র ১৬ বছর বয়সে মা হন। শ্রাবন্তীর জীবনে সবকিছুই যেন অতি দ্রুত ঘটেছে। ফলে বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এই অভিনেত্রী।
অল্প বয়সে মা হয়েছেন, সংসার ভেঙেছে, তারপরও অভিনয় ছাড়েননি শ্রাবন্তী চ্যাটার্জি। স্বাভাবিক কারণে তার এই জার্নি সহজ নয়। তবে শ্রাবন্তী স্বাভাবিকভাবেই দেখেন। তার ভাষায়, “আমি তো ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি। আমার ছেলের সঙ্গেই আমি বড় হয়েছি। ১৬ বছর বয়সে মা হয়েছি। তখন দশম থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছি। আজ আমার ছেলে আর আমি বন্ধু, ভাইবোন। এখন ও আমার অভিভাবক। আমি ওকে ‘রয়েল বেঙ্গল টাইগার’ নাম দিয়েছি। এত শাসন করে আমাকে! আমাকে বলে, ‘তোমার মধ্যে কোনো দিন পরিণতবোধ আসবে না! শিশুই থেকে যাবে!’ আমি বলি, আমার এ রকমই ভালো লাগে।”
একাধিক বিয়ে, ছেলেকে বড় করা, পরিবারের দায়িত্ব, সমাজের কটাক্ষ— সব্যসাচীর মতো সব সামলে সামনে এগিয়ে যাচ্ছেন শ্রাবন্তী। এই লড়াইয়ের বিষয়ে তিনি বলেন, “আমি লড়াই করে এগিয়ে যাচ্ছি। লড়াই করতে আমার ভালো লাগে।”
মানুষের সহ্য ক্ষমতা নিয়ে বিরোধ থাকলেও কখনো কখনো ক্লান্ত হয়ে পড়েন। শ্রাবন্তী কী তার জীবন নিয়ে কখনো ক্লান্তি অনুভব করেন? সত্যিটা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “মাঝেমাঝে ভেঙে পড়ি, তবে তা কাছের মানুষদের সামনে। তারপর নিজেকে সামলে নিই। আমি ভীষণ অনুভূতিপ্রবণ মানুষ। ভেঙে পড়েও নিজেকেই বোঝাই, ‘উঠে দাঁড়াতেই হবে। নিজেকে শক্ত রাখতে হবে।’ না হলে এত বড় রাজত্ব চালাব কীভাবে! মা-বাবা রয়েছেন, আমিই তো খুঁটি আমার পরিবারের।”
গত কয়েক বছরে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে শ্রাবন্তী চ্যাটার্জির। এ নিয়ে সমালোচনা কম হয়নি। এখন কি কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন? শ্রাবন্তীর জবাব, “প্রেমে তো থাকিই। কিন্তু সমস্যাটা হচ্ছে, সবাই ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয়। আমার একটু সময় লাগে সব কিছুতে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিচ্ছু আসে-যায় না!”
শ্রাবন্তীর তৃতীয় বিয়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ এখনো হয়নি। তবে অনেক বছর ধরে আলাদা থাকছেন তারা। বিয়েবিচ্ছেদের মামলা আদালতে চলমান। ব্যক্তিগত জীবন নতুন করে গোছানোর পরিকল্পনা কি করেছেন? এ বিষয়ে ৩৪ বছরের শ্রাবন্তী বলেন, “আপাতত সে রকম কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে করব কি না বলতে পারছি না। জীবন উপভোগ করছি।”
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’