নবীন নিউজ, ডেস্ক ২৮ আগষ্ট ২০২৫ ১২:০৬ পি.এম
পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কিশোরী উর্মী ইসলামকে (১৪) শ্বাসরোধে হত্যার পর মরদেহ খালে ফেলে দেয়ার অভিযোগে তার বাবা, মা ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় এক যুবকের সঙ্গে নিহত উর্মীর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে গত বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যরা উর্মীর গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গুমের জন্য বাবা-মা ও ভগ্নিপতি মিলে মরদেহ খালে ফেলে দেন।
শনিবার (২৩ আগস্ট) সকালে কনকদিয়া ইউনিয়নের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কুম্ভখালী খাল থেকে উর্মীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর উর্মীর বাবা নজরুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় মামলা করেন। তবে পুলিশের একাধিক ইউনিট তদন্তে নেমে প্রকৃত ঘটনা উদঘাটন করে।
জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর জানান, ‘তদন্তে হত্যার প্রকৃত কারণ বেরিয়ে আসে। এরপর নিহতের বাবা মো. নজরুল ইসলাম, মা আমেনা বেগম ও ভগ্নিপতি কামাল হোসেনকে মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন। পরে আদালতে সোপর্দ করলে বিচারকের সামনে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।’
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ‘প্রথম থেকেই ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছিল। তদন্ত চালাতে গিয়ে একপর্যায়ে নিহত কিশোরীর বাবা, মা ও দুলাভাইয়ের সম্পৃক্ততা পাই। পর্যাপ্ত প্রমাণ হাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার মূল রহস্য উন্মোচন করেন।’
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ