নবীন নিউজ ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ০৭:১৭ পি.এম
ছবি- সংগৃহীত।
ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। বিশেষ করে ২০২৪ সালে জীবনে অনেক কিছু ঘটেছে বলে বিভিন্ন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি।
বিশেষ করে সম্প্রতি সময়ে এই অভিনেত্রীর কণ্ঠে শোনা গেছে প্রেম নিয়ে অবিশ্বাস ও ভীতির গল্প। নিজের জীবনের এক অভিজ্ঞতা থেকেই প্রেম-ভালোবাসার প্রতি নাকি অনীহা-ভয়ের সৃষ্টি অহনার।
ভক্তদের প্রশ্ন, তাহলে কি প্রেমে প্রতারিত হয়েছেন অহনা? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, না প্রতারিত হননি। তবে প্রেম নিয়ে অভিজ্ঞতাটা মোটেও সুখকর নয় তার জন্য। যে কারণে বর্তমানে সম্পর্ক নিয়ে বড্ড ভয় কাজ করে।
অহনা জানালেন, কোভিডের সময়ে কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে একটা সময়ে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে আবারও বছরখানেক বাদে সেই ব্যক্তির সঙ্গেই প্রেমে জড়ান অহনা। তবে এবার আরও তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়।
অহনার ভাষায়, ‘ছেলেটা আমাকে পটানোর জন্য প্রায় ৭ বছর চেষ্টা করেছে। যখন আমি তার সঙ্গে প্রেম করি তখন তার কিছুই ছিল না। সে ছিল জিরো। সেই মানুষটার সঙ্গেই আমি রিলেশনে গিয়েছি। তাকে সবসময় পেছন থেকে উৎসাহ দিয়েছি। সবকিছুই ঠিক যাচ্ছিল। কিন্তু একটা সময়ে গিয়ে আমাদের ব্রেকআপ হয়ে যায়।’
এরপরের গল্প উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘ব্রেকআপের পর ৩ বছর আমি কাজ করিনি। এরপর আবারও আমার সেই ছেলের সঙ্গে যোগাযোগ হয়। আমরা আবারও কথা বলতে শুরু করি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হয়, আমি একই ভুল আবারও করেছি।’
অহনা অবশ্য তার প্রেমিকের নাম প্রকাশ করেননি। তিনি শোবিজাঙ্গনেরই কেউ কি না সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি। তবে তার কথায় এটা স্পষ্ট, প্রেম নিয়ে বাজে অভিজ্ঞতার কারণেই আপাতত নতুন কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছে নেই এই অভিনেত্রীর।
২০০৭ সালে অভিনয় জগতে পথচলা শুরু অহনার। নবম শ্রেণিতে থাকাকালীন একটি সিনেমাতেও অভিনয় করেন তিনি। তার সাম্প্রতিক জনপ্রিয় কাজ ‘প্রবাসীর স্ত্রী’ নাটক। যেখানে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’