নবীন নিউজ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৫ এ.এম
সংগৃহীত ছবি
সম্প্রতি একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, মার্কিন ধনকুবের ইলন মাস্কের ছেলে ‘এক্স’ মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে দাঁড়িয়ে নাকে ক্রমাগত আঙুল দিয়ে যাচ্ছে। ইলন-পুত্রের এই আচরণের সময় তার দিকে ট্রাম্পের চাউনির ছবিও হয় ভাইরাল। সব মিলিয়ে এই চর্চিত কাণ্ডের পর ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের অফিস থেকে ১৪৫ বছরের সেই ‘রেজোলিউট ডেস্কটি’সরিয়ে ফেলা হয়েছে।
তবে এই ঘটনা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে, ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, এই রদবদল ‘সাময়িক’। যা ঘিরেও নেটপাড়ায় প্রশ্নের অন্ত নেই।
তবে সেই দেড়শ’ বছরের পুরনো ঐতিহাসিক ডেস্ক পাল্টে নতুন ডেস্ক এনে তার ছবিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। অফিস থেকে ১৪৫ বছরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ডেস্ক সরিয়ে সেই জায়গায় সিঅ্যান্ডও ডেস্ক নিয়ে এসেছেন ট্রাম্প।
তার এক পোস্টে তিনি লেখেন, “নির্বাচনের (আমেরিকায়) পর একজন প্রেসিডেন্ট ৭টির মধ্যে একটি ডেস্ক পছন্দের সুযোগ পান। এই সিঅ্যান্ডও ডেস্ক খুবই পরিচিত একটি ডেস্ক। এটি ব্যবহার করেছেন জর্জ এইচ ডব্লিউ বুশ ও অন্যরা। এটি সাময়িকভাবে আনা হল হোয়াইট হাউসে।”
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নিজেকে এই কয়েক দিনে ‘জার্মফোবিক’ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। সেই জায়গা থেকে তার এই ডেস্ক পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ বলে অনেকেই মনে করছে।
এবার আসা যাক ডেস্ক-বদল পর্ব থেকে ডেস্কের ইতিহাসে। যে ডেস্কটি ট্রাম্পের অফিস থেকে সরানো হয়েছে তার নাম রেজোলিউট ডেস্ক। ১৮৮০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হায়েসকে বন্ধুত্বের স্মৃতি হিসেবে ওই ডেস্ক উপহার দেন রানি ভিক্টোরিয়া। ব্রিটিশ জাহাজ এইচএমএস রেজোলিউটের ওক কাঠ দিয়ে বানানো হয়েছে এই ডেস্ক। সেই থেকেই ডেস্কের নাম রেজোলিউট।
এদিকে, সদ্য আমেরিকার ওভাল অফিসের অন্দরে এক প্রেস কনফারেন্স করছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সেই সময় তিনি সঙ্গে আনেন তার চার বছরের ছেলে এক্সকে। এই ঐতিহাসিক রেজোলিউট ডেস্কের কাছে দাঁড়িয়ে এক্সকে নাক খুঁটতে দেখা যায়। সেদিকে নজর পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তারপরই সেটি সরিয়ে রিফার্নিশের জন্য পাঠানো হয়। সূত্র: ইউএসএ টুডে, নিউ ইয়র্ক পোস্ট
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ