নবীন নিউজ ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৭ পি.এম
সংগৃহীত ছবি
পটুয়াখালীর বাউফলে এক এসএসসি পরীক্ষার্থীকে তার বসতঘরে ঢুকে বাবা-মায়ের সামনে থেকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এ ঘটনায় জড়িত দুই জনকে আসামি করে বাউফল থানায় মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকেই আটক করেছে।
শনিবার রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরমিয়াজান গ্রামে এই ঘটনা ঘটে। আটক দুইজন হলেন মো. বেল্লাল হোসেন (২১) ও ফয়সাল (১৮)।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, প্রধান আসামি বেল্লাল সম্প্রতি কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবু বণিককে অপহরণ ও ডাকাতির মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেয়েছেন।
পুলিশ জানায়, শনিবার রাতে বেল্লাল ও ফয়সাল ভুক্তভোগীর ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে তাকে অচেতন করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দেয়। একপর্যায়ে তাদের উপর হুমকি ও হামলা চালায় বেল্লাল ও ফয়সাল। এবং মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
ভুক্তভোগীর মা বলেন, "আমার মেয়েকে মুখে গামছা বেঁধে, হাত-পা বেঁধে তুলে নিয়ে গেছে। আমরা এই বর্বর ঘটনার বিচার চাই।"
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ জানান, শনিবার রাত তিনটার দিকে ভুক্তভোগীর পরিবার হাসপাতালে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, "এ ঘটনায় মো. বেল্লাল হোসেন (২১) ও ফয়সাল (১৮) নামে দুইজনকে আটক করা হয়েছে। বেল্লাল শিবু বণিক অপহরণ ও ডাকাতি মামলার আসামি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।"
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা