নবীন নিউজ ডেস্ক ০৩ মার্চ ২০২৫ ০৫:০৪ পি.এম
ছবি- সংগৃহীত।
রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তবে তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মরদেহের সুরতহাল শেষে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ভিকটিম চারজন আগুনে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সোমবার সকাল ৮টায় হোটেলটিতে ওঠেন।
সোমবার (৩ মার্চ) দুপুরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, যে ভবনটিতে আগুন লাগে সে ভবনটি ছয়তলা বিশিষ্ট। নিচ তলায় তিনটি দোকান রয়েছে, দ্বিতীয় তলায় মেয়েদের একটি বিউটি পার্লার ও তিনতলা থেকে ছয় তলা পর্যন্ত সৌদিয়া হোটেল। তবে ভবনটির ছয় তলার অর্ধেক হোটেল রুম আর বাকি অর্ধেক ছাদ। শুধুমাত্র তৃতীয় তলায় বিউটি পার্লার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া ভবনের নিচতলা আংশিকভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তৃতীয় তলা থেকে ছয় তলা পর্যন্ত যেখানে হোটেল অবস্থিত সেখানে আগুনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।
ভবনের নিচ তলায় আছে রুমা ডিজিটাল নামে একটি স্টুডিও। এ ছাড়া রয়েছে মা ডোর সেন্টার অ্যান্ড ফার্নিচার ও মুন্নি এন্টারপ্রাইজ নামে দুইটি দোকান এবং দ্বিতীয় তলার পার্লারটির নাম গোল্ডেন টিউলিপ। এরপর তিন তলা থেকে ছয় তলার অর্ধেক পর্যন্ত রয়েছে হোটেল সৌদিয়া।
আরও দেখা যায়, ভবনটির চারতলায় হোটেল রুমের সামনে একটি মরদেহ পড়ে রয়েছে। অন্যদিকে ভবনের ছয় তলার ছাদের গেটের সামনে বাকি তিনটি মরদেহ পড়ে রয়েছে। ভবনের ভেতরে বিভিন্ন ফ্লোরে কাঁচের ভাঙা টুকরো দেখা যায়। তবে দ্বিতীয় তলার পার্লারটি পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, ভবনের চারতলায় যে মরদেহটি পাওয়া যায় সেটি আসলে একটি রুমের বাথরুম থেকে পাওয়া যায়। বাকি তিনটি মরদেহ ছয় তলার ছাদের গেটের সামনে পড়েছিল। তবে গেটটি তালাবদ্ধ ছিল।
এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, ভবনটির চারতলা থেকে একজনের এবং ছয় তলার ছাদের গেটের সামনে থেকে তিনজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো আগুনের তাপে কিছুটা পুড়ে গেছে, তবে বাকি শরীর ঠিকঠাক রয়েছে। প্রাথমিক ধারণা এ চারজন আগুনের সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে। আমরা এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি। বাকি তিনজনের মরদেহ জানা যায়নি।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে এসে বিউটি পার্লার এবং হোটেলের কাউকে পাইনি। অনেক খোঁজাখুঁজির পরও এই দুই প্রতিষ্ঠানের কোনও কর্তৃপক্ষ বা কর্মচারীকে পাওয়া যায়নি।
ছেলেকে বিদায় জানাতে এসে চিরবিদায় নিলেন বাবা
পুলিশ জানিয়েছে, নিহত যে ব্যক্তির পরিচয় জানা গেছে তার নাম মিরন জম্মাদার (৬০)। তার বাড়ি পিরোজপুর জেলায়। তিনি আজ (সোমবার) সকাল আটটায় হোটেলটিতে ওঠেন।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মিরনের ছেলে মুবিন জমাদ্দারের আগামীকাল সন্ধ্যার একটি ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। মুবিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকায় হোটেলে উঠেছেন। আর বাবা মিরন বিমানবন্দরে যেতে যেন সুবিধা হয় তাই নতুন বাজারের পরে শাহজাদপুরের এই হোটেলটিতে ওঠেন। নিহত মিরন আজ তার বোনের স্বামী হিরন তালুকদারের সঙ্গে পিরোজপুর থেকে ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি আজ সকাল ৮টায় হোটেলটিতে ওঠেন। হোটেলে ওঠার পর তিনি আবার বাইরে বের হন, নাস্তা করেন একটি দোকানে। নাস্তা শেষে হোটেলে যান বিশ্রাম নিতে। এরই মধ্যে লাগে এই ভয়াবহ আগুন। আগুন লাগার পর কোথাও বের হতে না পেরে জীবন বাঁচানোর জন্য ফোন দেন বোনের স্বামী হিরনকে।
হিরনকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে মিরন বলেন, আমি বাঁচার কোনও পথ পাচ্ছি না। চারদিকে ধোঁয়া দম বন্ধ হয়ে আসছে। এই কথা বলার পরে ফোন কেটে যায় মিরনের। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর মিরনের মরদেহ চারতলা থেকে উদ্ধার করে।
নিহতের বোনের স্বামী হিরন তালুকদার বলেন, আমরা আজ সকালে এসে হোটেলটিতে উঠি। সকালে আসার পর মিরন হোটেলের পাশে একটি রেস্টুরেন্ট থেকে নাস্তা করে ফের হোটেলে যান এবং আমাকে বলেন আপনি নাস্তা করে আসেন, আমি একটু বিশ্রাম নেই। এর কিছুক্ষণ পরে আগুন দেখে হোটেলের নিচে দৌড়ে আসি। এসে দেখি পুরো হোটেল আগুনে ধোঁয়াচ্ছন্ন। তখনই মিরন আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলে, চারদিকে ধোঁয়া উনি কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না। তিনি হোটেলের চারতলার রুমে ছিলেন। রুম নম্বর ৪০২।
আগুনের সূত্রপাত নিয়ে যা বলছে প্রত্যক্ষদর্শীরা
এদিকে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, আগুনের সূত্রপাত ঘটে দ্বিতীয় তলার বিউটি পার্লার থেকে। পরে বিউটি পার্লার থেকে আগুন বাড়তে থাকে আর প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়।
এ বিষয়ে ভবনটির নিচ তলার মা ডোর সেন্টার অ্যান্ড ফার্নিচারের মালিক ফারুক হোসেন বলেন, আগুন লাগে বেলা ১২টা ১৫ মিনিটের দিকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দোকানের ক্যাশ বক্স নিয়ে বের হয়ে যায়। আল্লাহর রহমতে আমার দোকানে তেমন ক্ষতি হয়নি। তবে জানতে পেরেছি দুই তলার বিউটি পার্লার থেকে আগুনটা সৃষ্টি হয়। সেখানে নাকি এসি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। কিন্তু আগুনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়, যা ওপরের দিকে চলে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, চারতলার বাথরুমে যে মরদেহটি পাওয়া যায় সেই ব্যক্তি হয়ত জীবন বাঁচাতে বাথরুমের ভেতরে আশ্রয় নিয়েছিলেন। তবে বাথরুমের ভেতরে আগুনে সৃষ্ট ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে মারা যান তিনি। আর বাকি তিনজন জীবন বাঁচাতে ছাদে যেতে চেয়েছিলেন কিন্তু ছাদ বন্ধ থাকায় তারা আর যেতে পারেনি। সেখানেই ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে মারা যান।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটিতে ছয়-সাত মাস আগে একবার আগুন লেগেছিল। তখন কোনও প্রাণহানি না ঘটলেও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ভবনটিতে।
স্থানীয় বাসিন্দা মুন্না রহমান বলেন, এই ভবনটিতে ৬-৭ মাস আগেও একবার আগুন লেগেছিল। ভবনটির অবস্থা খুব খারাপ। এখানে এমন চিপা সিঁড়ি যে আগুন লাগলে কোনও মানুষ দ্রুত বের হয়ে যে প্রাণ বাঁচাবে সেই ব্যবস্থাও নেই।
ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটিতে কোনও ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ভবনটি মডিফাই করে হোটেল ভাড়া দেওয়া হয়। এ ছাড়া নিচতলা ও দ্বিতীয় তলায় চারটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়। ভবনটির সিঁড়ি একদম ছোট এবং সরু। দুজন মানুষ একসঙ্গে এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবে না। এছাড়া ভবনে কোনো ধরনের ফায়ার এক্সিট ছিল না। অন্যদিকে ভবনের কোনও ফ্লোরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা দেখা যায়নি।
এদিক দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে তাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা