নবীন নিউজ ডেস্ক ০৩ মার্চ ২০২৫ ০৫:৪৫ এ.এম
ছবি- সংগৃহীত।
ভোলার চরফ্যাশনে নজরুল নগর ইউনিয়নের শাহাজাহান মিন্টিজ (৪০) নামের এক চোর সরদারের দুই চোখ তুলে দিয়ে পরিত্যক্ত পুকুর পাড়ে ফেলে রেখে গেলেন গ্রামবাসী। তবে চোর চক্রের সরদার মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগম দাবী করেন, সন্দেহজনক ভাবে স্বামীকে তুলে নিয়ে মারধরের করে হাত-পা ভেঙে দুই চোখ তুলে দেন মাঝের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনে ছেলে মো. সাকিবসহ তার দলবলরা।
রোববার সকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চর আর কলমী গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহাত অবস্থায় স্থানীয় গ্রাম পুলিশরা তাকে উদ্ধার করে দুপুরে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। আহত চোর সদরদার শাহাজাহান মিন্টিজ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছিডু চোরার ছেলে। কয়েক বছর আগে জেলখানাতে থাকা অবস্থায় তার বাবা চোরা ছিডু মারা যান।
স্থানীয়রা জানান, চোর চক্রের সরদার মিন্টিজের পূর্ব পুরুষ থেকে সবাই চুরি ডাকাতিতে জড়িত। তার বাবা ছিডু ও একজন পেশাদার চোর ছিলেন। মিন্টিজ ভোলা জেলার গোটা দক্ষিণাঞ্চলজুড়ে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য চুরি, ডাকাতি ও খুনের অসংখ্য মামলা রয়েছে। সম্প্রতি সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বাড়িতে চুরি সংঘটিত হয়। রোববার সকালে মিন্টিজকে চর আরকলমী গ্রামের নিজের বাড়িতে স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া করেন এবং জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করেন। পরে ওই ওই গ্রামের বারেক ফরাজীর বাড়ির পুকুর পাড়ে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয় এবং দু’টি চোখ তুলে দিয়ে পুকুরের পাড়ে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে ওই গ্রামপুলিশ মো.সোরহাব হোসেনসহ তাকে উদ্ধার করে তাকে চরফ্যাসন হাসপাতালে পাঠান।
চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন মিন্টিজের পাশে অবস্থান করছেন তার স্ত্রী ফাতেমা বেগম।
গতকাল দুপুরে ফাতেমা বেগম জানান, স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে সাকিবের নেতৃত্বে লোকজন বাড়ি থেকে ধাওয়া করে। ধাওয়ার মুখে ঘর ছেড়ে পালিয়ে যায় মিন্টিজ। সাথে সাথে তিনিও জান। লোকজন ধাওয়া করে মিন্টিজকে জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করেন এবং বারেক ফরাজির বাড়ির পুকুর পাড়ে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেন এবং চাকু দিয়ে খুটিয়ে চোখ তুলে দেন। ঘটনার সময় তিনি সকলের সাথে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভয়ে নিজের পরিচয় দিতে পারেননি।
স্থানীয়রা জানান, মিন্টিজ চুরি ডাকাতি ছিনতাইসহ নানান অপরাধে জড়িত। তার বিরুদ্ধে অসংখ্য মামলা থাকলেও সে কোন কিছুতেই কেয়ার করেনি। গ্রামের মানুষ ভয়ে আতঙ্কে কখনোই তার সামনে যাওয়ার সাহস পায়নি।
ছাত্রদল নেতা মো. সাকিব তার নেতৃত্বে চোখ তুলে দেয়া হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে জানান, মিন্টিজ পেশাদার চোর। এবং চোর চক্রের সরদার। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে ধাওয়া করে গণধোলাই দিয়ে চোখ তুলে দিয়েছেন বলে শুনেছি।
চরফ্যাশন হাসপাতালে জরুরি বিভাগে উপ-সহকারী মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, মিন্টিজ নামের ওই ব্যক্তিকে হাত-পা ভেঙে চোখ তুলে ফেলা হয়েছে। তার চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক ভুইয়া জানান, স্থানীয়রা মিন্টিজকে আটক করে গণধোলাই দিয়ে দুই চোখ তুলে দিয়েছেন বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা