মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

এমন বিদায় তো শুধু স্বপ্নেই দেখা যায়

নবীন নিউজ ডেস্ক ১৫ জুলাই ২০২৪ ১১:৫৩ এ.এম

ডি মারিয়া ট্রফি জিতে অবসরে গেলেন ডি মারিয়া ট্রফি জিতে অবসরে গেলেন

কথা রাখলেন লিওনেল মেসি! প্রিয় বন্ধুর শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তিনি। ম্যাচের আগে স্থানীয় গণমাধ্যমকে মেসি বলেছিলেন, ‘ডি মারিয়ার সাহচর্য আমি দারুণ উপভোগ করেছি। জয়ের আনন্দ নিয়ে ও যাতে মাঠ ছাড়তে পারে, সেই লক্ষ্য নিয়েই ফাইনালে খেলতে নামবো।’

যেই কথা সেই কাজ। গোড়ালির চোটে মেসি পুরো সময়টা হয়তো মাঠে থাকতে পারেনি, তবে প্রিয় বন্ধুর বিদায়টা খালি হাতে হয়নি। কোপার শিরোপা তুলে দিতে পারার আনন্দে চোখ ছলছল করে উঠছিল মেসির! 

প্রতিপক্ষের কাছ থেকে বল নিতে পেছনে ছুটছেন মেসি। কিন্তু দৌড়াতে গিয়ে আচমকাই মাটিতে পড়ে যান এই মহাতারকা। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নিলেও আর খেলা চালিয়ে যেতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। ৬৬ মিনিটে মাঠ ছেড়েছেন কান্নাভেজা চোখে। ডাগআউটে বসে অঝোরে কেঁদেছিলেন। সেই কান্না যেন থামছিলই না। অতিরিক্ত সময়ে মিনিটে লাউতারো মার্টিনেজের গোলেই চোখে মুখে আলোর ঝলকানি ফুটে ওঠে মেসির। ডাগআউটে বসে বন্ধুর জন্যই হয়তো মন খারাপ করেছিলেন। বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমে লাউতারোই যেন ডি মারিয়াকে দেওয়া মেসির দেওয়া কথা রাখার সুযোগ করে দিলেন!

বিশ্বকাপ জিতেই আকাশি-নীল জার্সির প্রতিনিধি হয়ে সবুজ গালিচা ছেড়ে যেতে চেয়েছিলেন ডি মারিয়া। কিন্তু মাঠ কাঁপানো প্লেমেকারকে ছাড়তে চায়নি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ)। সবার চাওয়ায় ৩৬ বছর বয়সী তারকা থেকে গেলেন আরও কিছুদিন। নক্ষত্রের পতন তো হয়ই, তবে আর্জেন্টিনার উইঙ্গারের ক্ষেত্রে নক্ষত্রের পতন বলা ঠিক হবে না। ডি মারিয়ার ক্ষেত্রে নক্ষত্রের বিদায় বলটাই যুক্তিযুক্ত হবে। 

আর্জেন্টিনার ফাইনাল মানেই যেন ডি মারিয়ার গোল! ২০০৮ অলিম্পিকে আলবিসেলেস্তেদের জয়সূচক গোল এসেছিল তার কাছ থেকেই। ২০২১ কোপা আমেরিকার ফাইনালের মতো ২০২২ ফাইনালিসিমাতেও গোলের দেখা পেয়েছিলেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরানোর মিশনেও তার অবদান। এইসব কীর্তি গড়েই দ্য বয় অব ফাইনালস হয়ে উঠেছেন আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিওর এক নিম্নবিত্ত পরিবার জন্ম নেওয়া ডি মারিয়া। সোমবারের ফাইনালে গোল করতে না পারলেও মেসির অনুপস্থিতিতে যেভাবে মাঠ সামলেছেন, সেটিও কম কী! ম্যাচের ১১৭তম মিনিট মাঠ থেকে তুলে নেওয়া হয় ডি মারিয়াকে। পুরো সময়টাতে কলম্বিয়ার ডিফেন্সকে ভেঙে দেওয়ার চেষ্টায় ছিলেন আর্জেন্টিনার এই তারকা। ফাইনালে গোল পেলে হয়তো ডি মারিয়ার শেষটা দারুণ হতো। তাতে অবশ্য আর্জেন্টিনার এই তারকার কিছুই যায় আসে না। ১৬ বছরের ক্যারিয়ার নিয়ে নিজেই তো ভীষণ খুশি আর্জেন্টিনা ভক্তদের কাছে নয়নের মণি হয়ে ওঠা ডি মারিয়া; খুশি তার ভক্তরাও। নিজেই বলেছেন, ‘যা চেয়েছি, জীবন আমাকে সেগুলোর চেয়ে অনেক বেশি কিছু দিয়েছে।’
 
আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিওর এক নিম্নবিত্ত পরিবার জন্ম হওয়ার ডি মারিয়ার ফুটবলার হওয়ার পথ এতটা সহজ ছিল না। অভাবের কারণে একটা সময় কয়লা শ্রমিক হিসেবে কাজ করতেন। ছোট বয়সে তিনি ছিলেন বেশ দুরন্ত স্বভাবের। এই কারণে ডি মারিয়ার মা ছিলেন বেশ চিন্তিত। সন্তানকে ঠিক করতে চিকিৎসকের কাছে নিয়ে যেতে বাধ্য হন। সেই চিকিৎসক পরামর্শ দেন- তাকে কোন একটি খেলায় দিয়ে দিতে। চিকিৎসকের কথা মতো ডি মারিয়াকে ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দেন তার মা। সেই শুরু, এরপর আর থামতে হয়নি আর্জেন্টিনার প্রাণভোমরাকে। 

মাত্র চার বছর বয়সে ডি মারিয়া খেলা শুরু করেন রোজারিওর সেন্ট্রাল ক্লাবে। ছেলেকে সাইকেলের পেছনে বসিয়ে তার মা তাকে ক্লাবে নিয়ে যেতেন। কনকনে ঠান্ডার মধ্যে আধাঘণ্টা সাইকেল চালিয়ে নিয়ে যেতেন মা ডায়ানা। টানা সাত বছর এভাবে ডি মারিয়াকে প্রতিদিন এভাবেই নিয়ে যেতে হয়েছে।  ওই সময়টাকে ক্লাবে ফুটবল খেললেও শ্রমিক হিসেবে কাজ চালিয়ে যান তিনি। ১০ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত, বাবা-মা এবং দুই বোনের সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করতে হয়েছে। 

এভাবেই আস্তে আস্তে খেলতে খেলতেই ডি মারিয়া হয়ে উঠেন আর্জেন্টিনার খেলোয়াড়। ২০০৭ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। রোজারিও নামের ওই ছোট্ট শহর থেকে পৌঁছে যান ইউরোপের ক্লাবগুলোতে। ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে ডি মারিয়াকে কিনে নেয় বেনিফকা। তখন তার বয়স ছিল মাত্র ১৯। ওই ক্লাবে যোগ দেওয়ার পরই ভাগ্য বদলাতে শুরু করে ডি মারিয়ার পরিবারের। এরপর বাবা-মা-বোনকে আর কয়লা শ্রমিক হিসেবে কাজ করতে দেননি তিনি।

আর্জেন্টিনার জার্সিতে অনূর্ধ্ব-২০ খেলেই ডি মারিয়া সুযোগ পেয়ে যান জাতীয় দলে। ২০০৮ সালে শুরু করে গুনে গুনে পেরিয়ে গেছেন ১৬ বছর। আন্তর্জাতিক ফুটবলের লম্বা এই সময়ে আর্জেন্টিনা বেশ কিছু শিরোপা জিতেছে, তাতে অবদান ছিল তার। দারুণ পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনার বাঁ উইংয়ের ভরসার নাম হয়ে গেছেন ডি মারিয়া। আর শেষটাও করলেন এমনভাবে, যা শুধু স্বপ্নেই দেখা যায়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ