নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০১:১৭ পি.এম
স্বপ্নে দেখেছেন একটি নম্বর। ঘুম ভেঙে গেলে ভাবলেন ‘এটি একটি সংকেত’। এরপর স্বপ্নে দেখা নম্বরটি স্বামীর কাছে শেয়ার করলেন। স্বামী ঘটনাটি শুনে স্ত্রীকে বললেন স্বপ্নে দেখা ওই নম্বরের একটি লটারির টিকেট কিনতে। কে জানতো ওই নম্বরই মিলে যাবে এবং জিতে যাবেন ৫০ হাজার ডলারের একটি লটারি। অদ্ভুত হলেও এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক দম্পতির সাথে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মেরিল্যান্ডের প্রিন্স জর্জস কাউন্টির ওই নারী গত ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেন। এই স্বপ্নে কয়েকটি সংখ্যা তার মনে গভীর প্রভাব ফেলে। তিনি সিদ্ধান্ত নেন, সেই সংখ্যা দিয়ে লটারির টিকিট কিনবেন।
অবশেষে, অক্সন হিলের একটি দোকান থেকে তিনি ৯-৯-০-০-০ সংখ্যা দিয়ে একটি ‘পিক-৫’ লটারি টিকিট কেনেন। গত ২০ ডিসেম্বর সন্ধ্যার ড্রতে সেই টিকিটই ৫০ হাজার ডলার জিতে নেয়। বিজয়ী নারী তার স্বামীকে সংবাদটি জানালে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। তবে স্বপ্নে যেই নম্বর দেখেছেন, সেটিই যে লটারি জেতার নম্বর এমন দাবির ভিত্তিতে কোন প্রমাণ নেই।
এ বিষয়ে নারীর স্বামী বলেন, ‘আমার স্ত্রী যখন দেখালেন, তখনো মনে হচ্ছিল, সত্যি নয়। তবে ভাগ্যের ছোঁয়া যখন আসে, তখন আপনাকে প্রস্তুত থাকতে হয়। আমরা ভাগ্যবান যে সেই মুহূর্তে ঠিক জায়গায় ছিলাম।’
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ