শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

হঠাৎ বিদায় জানানোর ২৪ ঘণ্টা না যেতেই বললেন, ‘আবেগে বলে ফেলেছি’

নবীন নিউজ ডেস্ক ১৬ জানু ২০২৫ ১১:০৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

পাকিস্তানের ক্রিকেটে অবসর ঘোষণার পর সেটি ভেঙে আবার ফিরে আসার কারণে তো শহীদ আফ্রিদি বিখ্যাতই হয়ে আছেন। পাকিস্তানের ২২ বছর বয়সী পেসার ইহসানউল্লাহ শুধু দুটি মিলিয়ে দিলেন আর কী! অবসরের ঘোষণা দিয়ে ফিরে এলেন, সেটাও ২৪ ঘণ্টার মধ্যেই।

তবে তাঁর অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নয়, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএল থেকে। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ঘটা করে অবসরের ঘোষণা দেওয়ার কী আছে, তার বদলে নিতান্তই খেলতে না চাইলে ড্রাফটে নাম না দিলেই ঝামেলা চুকে যায় কি না–এ বিতর্ক হতেই পারে। তবে আপাতত ইহসানউল্লাহ সফলভাবে সংবাদের শিরোনামে এসেছেন, পিএসএলকেও নিয়ে এসেছেন। তা যতটা গতকাল অবসরের ঘোষণা দিয়ে, তার চেয়ে বেশি করে আজ আবার অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে।

১৫০ কিলোমিটারের আশপাশে গতিতে বল করতে পারা পেসারের অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ কী? জানালেন, গতকাল আবেগে বিদায়ের কথা বলে ফেলেছিলেন!

এবারের পিএসএলের দশম আসরের ড্রাফটে কোনো দল নেয়নি ইহসানউল্লাহকে। কারণ, চোটের সঙ্গে দীর্ঘদিন ধরে চলতে থাকা লড়াইয়ে এখনো জিতে উঠতে পারেননি ডানহাতি এই পেসার। দল না পাওয়ার পরই অবসরের ঘোষণা দিয়ে দেন, ‘আমার অতীত পারফরম্যান্সের পরও আমাকে উপেক্ষা করা হয়েছে। আমি পিএসএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই না। আজকের পর এটি আমার জন্য শেষ। আমাকে আর পিএসএলে দেখবেন না।’

এর ২৪ ঘণ্টা না পেরোতেই আজ আবার পাল্টা ঘোষণা দিয়েছেন ইহসানউল্লাহ। পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান তাঁর বক্তব্য প্রচার করেছে, ‘ব্যাপারটা হচ্ছে…ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে নেয়নি, আমার পরিবার ও বন্ধুরাসহ আমি খুব হতাশ হয়ে পড়ি। সে কারণে আবেগে কথাটা বলে ফেলেছি।’

এপ্রিলে পিএসএল শুরুর আগে কোনো উপায়ে সুযোগ পেয়ে যাওয়ার আশায়ও আছেন তিনি, ‘এমন সিদ্ধান্ত আমি আর নেব না। কঠোর পরিশ্রম করব। এখনো তো পিএসএলের চার মাস বাকি আছে। আল্লাহর ইচ্ছা থাকলে, যাঁরা আমাকে এখন নেয়নি, তাঁরা হয়তো পরে আমাকে দলে নেবে। তাই আমার অবসরের কোনো পরিকল্পনা নেই। আমার কথাগুলো পুরোটাই আবেগের বশে বলে ফেলেছিলাম।’

এভাবে হুট করে ঘোষণা দেওয়ার জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছেন, ‘গত রাতে যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা ভুল ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে সে কারণে আমি ক্ষমা চাইছি। রাগের বশে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি আমার।’

পিএসএলের অষ্টম আসরে ১৫.৭৭ গড়ে ২২ উইকেট নেওয়ার পথে ১৫০ কিলোমিটারের আশপাশে গতিতে নিয়মিত বোলিং করে সাড়া ফেলে দিয়েছিলেন ইহসানউল্লাহ। যদিও মাঝে হাতের চোটের পর তাঁর বলের গতি এখন অনেক কমে এসেছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ