সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

হোয়াইট হাউজে পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে গেলেন না মেসি

নবীন নিউজ ডেস্ক ০৫ জানু ২০২৫ ০৯:৫৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

লিওনেল মেসিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়ার ঘোষণা কালই দেওয়া হয়েছিল। গত রাতে ছিল সে পুরস্কার হাতে তুলে দেওয়ার অনুষ্ঠান। যেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন নিজ হাতে মেসির গলায় পরিয়ে দিতেন এই পদক। 

তবে তা সম্ভব হয়নি। লিওনেল মেসি সে অনুষ্ঠানে যে হাজিরই হননি! পুরস্কার নিতে আর সব প্রার্থীদের সবাই এসেছেন। কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ম্যাজিক জনসন থেকে শুরু করে হিলারি ক্লিনটন, কেউই বাদ ছিলেন না। তবে মেসি এই অনুষ্ঠানে ছিলেন অনুপস্থিত। 

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও আট বারের ব্যালন ডি’অর জয়ী এখন মেজর লিগ সকারের অংশ। ২০২৩ সালে তিনি দুই বছরের জন্য যোগ দিয়েছিলেন লিগটির ক্লাব ইন্টার মায়ামিতে।

মেসি গিয়েই সেখানকার ফুটবলে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন। জনপ্রিয়তার তুঙ্গে চলে এসেছে ফুটবল লিগটি। এবার দ্বিতীয় ফুটবলার ও প্রথম পুরুষ ফুটবলার হিসেবে তিনি ভূষিত হন মেডেল অফ ফ্রিডম পদকে। 

তবে তাকে এ পুরস্কার শুধু ফুটবলীয় কারণে দেওয়া হচ্ছে, বিষয়টা এমন নয়। খেলার বাইরে দাতব্য কাজেও মেসির সম্পৃক্ততা বেশ। তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত, তারপর তার লিওনেল মেসি ফাউন্ডেশনও বিশ্বজুড়ে শিশুদের জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তা করে। সমাজে এমন অবদানের জন্যই মূলত এই পুরস্কার পাচ্ছেন তিনি।

এ বছর এ পুরস্কার পেয়েছেন কিংবদন্তি বাস্কেটবলার ম্যাজিক জনসন, সমাজকর্মী বনো, গায়ক ইউটু, সাবেক সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিনটন সহ আরও ১৯ জন। তাদের সবাই গত রাতে বাইডেনের কাছ থেকে এ পদকটি নিয়েছেন। তবে এই অনুষ্ঠানে মেসির উপস্থিতি ছিল না। 

তার প্রতিনিধিরা জানান, তার একই সময়ে অন্য একটি কাজ ছিল, যা আগে থেকেই তার সূচিতে ছিল। মূলত এ কারণেই মেসি যেতে পারেননি বাইডেনের এই অনুষ্ঠানে। 

ইন্টার মায়ামির ওই বিবৃতিতে বলা হয়, ‘হোয়াইট হাউস ফিফাকে জানিয়েছে, যারা ডিসেম্বরের শেষে ক্লাবকে জানিয়েছিল যে লিওকে এই স্বীকৃতি দেওয়া হবে।’

‘লিও ক্লাবের মাধ্যমে, হোয়াইট হাউসে একটি চিঠি পাঠিয়েছিলেন যে, তিনি গভীরভাবে সম্মানিত এবং এই স্বীকৃতি পাওয়া একটি বিশেষ অর্জন। কিন্তু সাংঘর্ষিক সময়সূচি ও পূর্বের প্রতিশ্রুতির কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না।’

‘তিনি এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে তিনি অদূর ভবিষ্যতে দেখা করার সুযোগ পাওয়ার আশা করছেন।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ