নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ০২:০৪ পি.এম
হোয়াইট হাউস ছাড়ার আগে উত্তরসূরির জন্য চিঠির মাধ্যমে বার্তা রেখে যাওয়া যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিনের একটি প্রথা। যেখানে প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য একটি ব্যক্তিগত বার্তা রেখে যান। যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ওভাল অফিসের ড্রয়ারে একটি চিঠি রেখে গেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের ওভাল অফিসের রেজোলিউট ডেস্কের ড্রয়ারে পূর্বসূরি জো বাইডেনের একটি ‘সুন্দর’ চিঠি পেয়েছেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি সোমবার সন্ধ্যায় চিঠিটি খুলেছেন এবং জনসম্মুখে এটি প্রকাশ করার কথা ভাবছেন। চিঠিতে বাইডেন তাকে তার মেয়াদ উপভোগ করার পরামর্শ এবং প্রেসিডেন্ট পদের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
ট্রাম্প বলেন, চিঠিটি একটি সাদা খামে ছিল, যেখানে লেখা ছিল ‘৪৭’। এটি খুব সুন্দর একটি চিঠি ছিল।
তিনি আরও বলেরন, মূলত এটি কিছুটা অনুপ্রেরণামূলক চিঠি। লেখা ছিল উপভোগ করুন। ভালো কাজ করে যান। সবচেয়ে বড় কথা এই পদটি খুবই গুরুত্বপূর্ণ।
২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্পও পূর্বসূরি বাইডেনের জন্য ওভাল অফিসে একটি চিঠি রেখে গিয়েছিলেন। পরে চিঠিটি পেয়ে বাইডেন জানিয়েছিলেন, এটি একটি ‘খুব উদার' চিঠি ছিল। কিন্তু বাইডেন কখনও এটি প্রকাশ করেননি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮৯ সালে এই চিঠি বিনিময়ের প্রথা চালু করেছিলেন। তিনি তার উত্তরসূরি জর্জ ডব্লিউ বুশের জন্য একটি মজার নোট লিখেছিলেন। ওই চিঠিতে ছিল টার্কি পরিবেষ্টিত এক হাতির ছবি, এবং তাতে লেখা ছিল-‘টার্কিগুলো যেন তোমাকে হতাশ না করে।’
এরপর থেকেই প্রত্যেক বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য ব্যক্তিগত বার্তা রেখে যান। যেখানে ভালোবাসা, শুভকামনা এবং প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা শেয়ার করা হয়।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ