নবীন নিউজ ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ০২:৪৬ পি.এম
ছবি- সংগৃহীত।
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ৯ মাসের ব্যবধানে আবারও একই পথে হাঁটলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে অবসর থেকে ফেরায় পিসিবি, পরবর্তী আর কোনো সিরিজেই তিনি ডাক পাননি। এর পরই দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন আমির।
আজ (শনিবার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের অবসরের ঘোষণা জানানো হয়েছে। তবে পিসিবির এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সিদ্ধান্তটি জানিয়েছিলেন ইমাদ। দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাননি।
পিসিবির বিজ্ঞপ্তিতে ৩২ বছর বয়সী পেসার আমির জানান, ‘সব ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা অনেক সম্মানের। এটি (অবসর গ্রহণ) কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমি মনে করি পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়ার এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্যারিয়ারে পিসিবি ও পাকিস্তানি সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।’
এর আগে অবসরের ঘোষণায় ইমাদ বলেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানকে বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় গর্বের বিষয় এবং প্রতিবারই সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুভূতি চিরস্মরণীয়। যখন এই অধ্যায়ের সমাপ্তি হওয়ায় আমি আমার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগী হতে চাই। যেখানে নতুন নতুন পন্থায় আপনাদের বিনোদিত করতে পারব বলে প্রত্যাশা করছি।’
দারুণ সম্ভাবনা জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন বাঁ-হাতি পেসার আমির। কিন্তু স্পট ফিক্সিংয়ের ঘটনায় তাতে বড় ধাক্কা লাগে। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও আর পুরোনো আমিরকে দেখা যায়নি। তবে ঠিকই নিজের সহজাত বোলিং প্রতিভায় বুঁদ করছিলেন ভক্তদের। কিন্তু জাতীয় দলে তার আবারও ডাক পাওয়াটা কঠিন হয়ে পড়ে ক্রমান্বয়ে। ২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে ২৭১ উইকেট এবং ব্যাট হাতে ১১৭৯ রান করেন আমির। তিনি ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপাজয়ী দলের সদস্য।
অন্যদিকে, আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ ওয়াসিম। ৭৫টি টি-টোয়েন্টিতে ৭৩টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৫৫৪ রান। ছিলেন শর্টার ফরম্যাটের নাম্বার ওয়ান বোলারও। এছাড়া ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তার। ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও। ২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপও খেলেছিলেন ইমাদ।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ