নবীন নিউজ ডেস্ক ০২ মে ২০২৪ ০৩:১৫ পি.এম
সংগৃহীত ছবি
এনওসির মেয়াদ শেষ হওয়ায় কিছুটা আগেভাগেই শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের আইপিএল অধ্যায়। চলমান আসরে নিজের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২২ রান দিয়েছেন তিনি, রয়েছে এক মেইডেনও।
এবারের আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মোট ৯ ম্যাচ মাঠে নেমেছেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ থাকায় আইপিএলের মাঝপথেই বাঁহাতি এই পেসারকে দেশে ফিরতে হচ্ছে। এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন, চলতি আসর থেকে কত টাকা পাচ্ছেন তিনি।
গত ডিসেম্বরের মিনি নিলামে ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। আইপিএলের নিয়মানুযায়ী, পুরো টুর্নামেন্ট খেললে সব টাকাই পেতেন মুস্তাফিজ। তবে সেটি না হওয়ায় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার।
নিলামের দাম অনুযায়ী, প্রতি ম্যাচ বাবদ টাইগার এই পেসার পাবেন ১৪ লাখ ২৮ হাজার ৫৭১ রুপি। সেই হিসেবে ৯ ম্যাচে মুস্তাফিজ পাবেন ১ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ১৩৯ রুপি। অবশ্য এই টাকার পুরোটা পাচ্ছেন না মুস্তাফিজ। ট্যাক্স বাবদ ভারত সরকার কেটে রাখবে ২০ শতাংশ।
সেক্ষেত্রে আর বাকি থাকছে ১ কোটি ২ লাখ ৮৫ হাজার ৭১২ রুপি। অবশ্য এই টাকাটাও পুরোটা পাবেন না তিনি। আইপিএলের নিয়মানুযায়ী, একজন খেলোয়াড় যত টাকা পাবেন তার ২০ শতাংশ খেলোয়াড়ের সংশ্লিষ্ট বোর্ডকে দিতে হবে।
মুস্তাফিজের ক্ষেত্রে এই ২০ শতাংশ টাকা পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে ৯টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিজে পাবেন প্রায় ৮২ লাখ ২৮ হাজার ৫৬৫ রুপি। এর সঙ্গে অবশ্য ম্যাচ ফি, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারসহ বাড়তি আরো কিছু টাকা যোগ হবে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ