সংগৃহীত ছবি
মানুষের সঙ্গে স্টেডিয়ামে বসে আইপিএল দেখার সুযোগ পেল পোষা কুকুর। ইতিমধ্যে বেঙ্গালুরুর মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি ‘ডগ আউট’ জোন করা হয়েছে। যেখানে পোষা কুকুরদের নিয়ে বসে খেলা দেখতে পারবেন ভক্তরা। তবে শুধু পোষা কুকুরদেরই মাঠে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
শুক্রবার(২৯ মার্চ) ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকরা সুখবরটি পায়।
এর আগে ২০১৯ সালে প্রথমবার এই ব্যবস্থা করা হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে সেটা প্রতিটি ম্যাচের জন্য ছিল না। এ বার থেকে প্রতি ম্যাচে এই ব্যবস্থা থাকবে।
বেঙ্গালুরুর সহ-সভাপতি রাজেশ মেনন এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এই নতুন ব্যবস্থা করতে পেরে খুব খুশি। এবার থেকে সমর্থকরা নিজেদের পোষাদের নিয়ে আরও মজা করে খেলা দেখতে পারবেন। আগে অনেকেই মাঠে বসে খেলা দেখতে পারতেন না। কারণ, বাড়িতে পোষ্য থাকত। এই ব্যবস্থার ফলে তারাও মাঠে আসতে পারবেন। আরসিবি সব সময় নিজেদের সমর্থকদের কথা ভাবে। সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে।’
ফ্র্যঞ্চাইজিটি জানিয়েছে, সব প্রজাতির পোষ্য কুকুরদের মাঠে আনা যাবে। তারা যাতে আরাম করে চলাফেরা করতে পারে তার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে। খাবার ও পানির ব্যবস্থাও থাকবে। কোনো পোষ্য যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য চিকিৎসকদেরও রাখা হবে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ