টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই, একাদশে মুস্তাফিজ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে থাকা চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে গুজরাট টাইটান্স। একাদশে মাথিশা পাথিরানা ফিরলেও বাদ পড়েননি টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২৬ মার্চ) চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম ম্যাচে মাঠে নামছে গত দুই আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল।
জয় দিয়ে আসর শুরু করেছে চেন্নাই। প্রথমবার ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে খেলার সুযোগ পেয়ে উড়ন্ত সূচনা পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে জয়ের ম্যাচে বল হাতে দারুণ ভূমিকা ছিল তার। তিনি একাই ধসে দিয়েছিলেন বেঙ্গালুরুর টপ অর্ডার। সবমিলিয়ে ৪ ওভার বল করে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
এমন পারফরম্যান্সের পর তাকে দ্বিতীয় ম্যাচের দল থেকে বাদ দেয়ার চিন্তাই করতে পারেনি চেন্নাই। যদিও তাদের শিবিরে ফিরেছেন দলের গত আসরের সেরা পেসার মাথিশা পাথিরানা। গত আসরে দলকে চ্যাম্পিয়ন করার পথে ১২ ম্যাচে ১৯ উইকেট শিকার করেছিলেন তিনি।
মহেন্দ্র সিং ধোনির আস্থাভাজন এ বোলারকেও অবশ্য সুযোগ দেয়া হয়েছে একাদশে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি।
ফিট হয়ে ফিরেই দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে গেলেন তিনি। তাতে বাদ পড়েছেন তার জাতীয় দলের সতীর্থ মহেশ থিকশানা।
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয়ে তুলে নেয়া গুজরাট টাইটান্সের একাদশে আসেনি কোনো পরিবর্তন।
চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গায়কোওয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারেল মিচেল, শামির রিজভী, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), তুষার দেশপান্ডে, দীপক চাহার, মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা।
গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, উমেশ যাদব, সাই কিশোর, স্পেন্সার জনসন ও মোহিত শর্মা।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ