আইপিএলে হায়দরাবাদের ইতিহাস
একটি দল মারল ১৮টি ছক্কা। অপর দলের খেলোয়াড়দের ব্যাট থেকে ২০টি বল উড়ে গেল বাউন্ডারির বাইরে। তার সুবাদে বুধবার রাতে ৪০ ওভারে ৩৮টি ছক্কার সাক্ষি থাকল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম ।
অর্থাৎ গড়ে প্রতিটি ওভারে প্রায় একটি ছক্কা হাঁকানো হয়েছে। একটা সময় সেটাই হচ্ছিল। যতগুলি ওভার বল করা হয়েছিল, ততগুলি ছক্কা হয়েছিল। আর কোনও ম্যাচে যদি সেরকম পরিসংখ্যান হয়, তাহলে সেই ম্যাচে যে ইতিহাস তৈরি হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি। বিশ্বের যে কোনও প্রান্তের টি-টোয়েন্টি ম্যাচে সেটি সর্বোচ্চ। আফগানিস্তান লিগের রেকর্ড ভেঙে গিয়েছে।
বছরের এই সময়টায় উপমহাদেশে হরহামেশাই ঝড় হয়। প্রকৃতির নিষ্ঠুরতা দেখে পৃথিবী। গতকাল রাতে হায়দরাবাদে কালবৈশাখীর মতোই তাণ্ডব চালিয়েছেন দুই দলের ব্যাটাররা। ৫২৩ রান আর ৩৮ ছক্কার ম্যাচে হয়েছে রেকর্ড বন্যা।
গতকাল বুধবার (২৭ মার্চ) রাজিব গান্ধী স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রানে থেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলে সর্বোচ্চ দলীয় রানের আগের রেকর্ডটি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল দলটি। এক দশক পর সেই রেকর্ড ভেঙে দিল হায়দরাবাদ।
শুধু ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড নয়, ম্যাচেও হয়েছে সর্বোচ্চ রানের রেকর্ড। দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে ৫২৩। আইপিএল তো বটেই স্বীকৃত টি-টোয়েন্টিতেও এটি সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হয়েছিল সর্বোচ্চ ৫১৭ রান।
রেকর্ড রান তুলতে গিয়ে হায়দরাবাদে হয়েছে ছক্কা বৃষ্টি! স্বাগতিকদের ইনিংসে ছক্কা হয়েছে ১৮টি, মুম্বাই মেরেছে ২০টি। ম্যাচে মোট ছক্কা হয়েছে ৩৮টি। এটা কোনো ম্যাচে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার আগের রেকর্ডটি হয়েছিল আফগানিস্তান প্রিমিয়ার লিগে। ২০১৮ সালে বালখ লেজেন্ডস ও কাবুল জাওয়ানানের ম্যাচে হয়েছিল ৩৭টি ছক্কা। আর আইপিএলে এক ম্যাচে আগে সবচেয়ে বেশি ছক্কা ছিল ৩৩টি।
আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ডও হয়েছে হায়দরাবাদ-মুম্বাইয়ের ম্যাচটিতে। এই ম্যাচে বাউন্ডারি হয়েছে ৬৯টি। ২০১০ সালে চেন্নাই ও রাজস্থানের ম্যাচটিতেও হয়েছিল সমান সংখ্যক বাউন্ডারি।
চার-ছক্কা থেকে আইপিএলে সবচেয়ে বেশি রান হয়েছে এই ম্যাচে, ৩৫২ রান। আগের রেকর্ডটি ছিল ৩৩৬ রানের, যা হয়েছিল চেন্নাই ও রাজস্থানের ২০১০ সালের ওই ম্যাচে।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ