সংগৃহীত ছবি
পুরো আইপিএলকে যেন বুঁদ করে রেখেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এক ম্যাচেই বল হাতে যা করেছেন, তাতেই ডুবে আছে চেন্নাই সুপার কিংস। তারই নমুনা পাওয়া যাচ্ছে দলটির সামাজিক মাধ্যমে।
শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় নেমে আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে চেন্নাইয়ের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফিজ। এরপরেই বাংলাদেশ-ভারতসহ ক্রিকেট বিশ্বের নজরে নতুন করে আসেন কাটার মাস্টার।
মুস্তাফিজের ম্যাচজয়ী পারফর্মের পরেই চেন্নাই তাদের সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও রিলস শেয়ার করে। তারই অংশ হিসেবে বাংলা ভাষাতেও দ্য ফিজকে নিয়ে পোস্ট দিয়েছে মহেন্দ্র সিং ধোনি-রুতুরাজ গায়কোয়াড়দের দল। সেখানে চেন্নাই লিখেছে, ‘সুপার শুরু মুস্তাফিজুর।’ তার আগে ইংরেজিতে লিখেছে, ‘To the hands that made magic’ (যে হাত দিয়ে জাদু করেছিলেন)।
১৭তম আইপিএলে প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন দ্য ফিজ। তার শিকার হয়েছেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনদের মতো তারকা। তাতে চেন্নাইকে বড় স্বস্তি এনে দেন বাংলাদেশি পেসার এবং তার বোলিং তোপে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় চেন্নাই।
উদ্বোধনী ম্যাচে এমন পারফরম্যান্স করে ১৪৭ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেসার। তাতে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে। আর ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ। দুটি পুরস্কারের জন্যই সমান ১ লাখ করে মোট ২ লাখ রুপি হাতে উঠেছে কাটার মাস্টারের। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬২ হাজার টাকার ওপরে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ