নবীন নিউজ, ডেস্ক ১৬ এপ্রিল ২০২৪ ১২:৫০ পি.এম
মিরপুরে আবাহনী-প্রাইম ব্যাংকের ম্যাচ ঘিরে ছিল উত্তেজনা। পুরো ম্যাচেই আম্পায়ারিং নিয়ে বেশ কয়েকবার অসন্তুষ্টি দেখিয়েছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল। তিন সেঞ্চুরির ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীই হেসেছে শেষ হাসি।
দেশসেরা ওপেনার তামিম ইকবাল গত বছরের সেপ্টেম্বরের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। ওডিআই বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন ড্যাশিং এই ওপেনার। এরপর থেকেই ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে জাতীয় দলের হয়ে আর কখনো তামিম ফিরবেন কি না, বা ফিরলেও সেটা কবে নাগাদ। এই বিষয়ে এখনো কিছু পর্যন্ত কোনো কিছুই স্পষ্ট নয়।
বিসিবি বস নাজমুল হাসান পাপনের হাতে বিষয়টি রয়েছে বলে সবারই জানা। ঈদের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) থেকে মাঠে গড়িয়েছে ডিপিএলের খেলা। আর এদিন আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচ শেষে দীর্ঘসময় আলোচনা করতে দেখা গেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। কী নিয়ে তাদের এই আলোচনা তা জানতে সবার মধ্যেই আগ্রহ দেখা দিয়েছে।
হোম অব ক্রিকেটে তামিমের সাথে আলাপ শেষে জাতীয় দলের অধিনায়ক শান্ত সংবাদমাধ্যমে বলেন, ‘এটা আমার আর তামিম ভাইয়ের ভিতরেই থাক। আমি এমনিতেই নরমালি একটু আড্ডা দিয়েছি। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন অবশ্যই।’
শান্ত আরও বলেন, ‘আমরা ক্রিকেট নিয়ে আলাপ-আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু তা নয়। জাস্ট দেখা করা।’
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ