বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সেই মাঠে নারীদের ফুটবল ম্যাচে বাধা নেই, অনুতপ্ত স্থানীয় আলেমরা

নবীন নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি ও মাঠে টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন স্থানীয় আলেম সমাজের নেতারা। নারীদের ফুটবল খেলা নিয়ে তাদের কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তদন্ত টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করার পর আলেম সমাজের নেতারা এমন কথা বলেন।

স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদরাসার ছাত্ররা তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এ ঘটনাটি দেশব্যাপী বেশ আলোচিত হয়। ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে জেলা প্রশাসক (ডিসি) বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে এক মিটিং করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। গঠিত কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক আগামী ২ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ঘটনার কারণসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এরপর বৃহস্পতিবার রাতে ডিসি আফরোজা আকতার চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। 

শুক্রবার সকালে তদন্ত টিমের সদস্য আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তারা ঘটনাস্থল পরিদর্শন করে আয়োজক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। তদন্ত টিম চলে আসার পর ওই মাঠে আলেম সমাজের কয়েকজন নেতা যান।

বাচ্চাহাজী মাদরাসার নায়েবে মুহতামিম আবু বকর সিদ্দিক সেখানে যেতে না পারায় তার পক্ষে গিয়েছিলেন ওই মাদরাসার শিক্ষক মোস্তাকিম হোসেন। তিনি বলেন, বিগত দিনে যা হয়েছে তা আমরা ভুল করেছি। ওই দিনের ঘটনায় আমরা অনুতপ্ত এবং দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাই। ভবিষ্যতে আমরা নারী ফুটবল খেলায় আর এরকম বাধা হবো না। আমরা বিষয়টি মিমাংসা হয়ে যাক সেটিই চাই। অর্থাৎ তিলকপুরে শান্তি চাই। আমরা সরকারের আইনের ওপর হস্তক্ষেপ করতে চাই না।

স্থানীয় আলেক সমাজের নেতা বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা নেতা মাওলানা আব্দুস সামাদ বলেন, একই জায়গায় আমাদের বসবাস। ভুল বোঝাবুঝির কারণে যেটি হয়েছে তার জন্য আমরা সমঝোতা চাই। এই সমঝোতা নিয়ে বসার কথা ছিল। কিন্তু যারা ওই দিন বক্তব্য দিয়েছিলেন তারা উপস্থিত হতে না পারায় বসা হয়নি।

তিলকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম বলেন, সেদিন আলেম-ওলামাদের সঙ্গে আমি গিয়েছিলাম। আপামর জনতাসহ সেদিনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, পরিকল্পিত নয়। সেখানে জাতীয় বা সরকারি খেলা চলবে। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে বেড়া দিয়ে, টিকিট করে খেলা চলতো। তাছাড়া গান বাজিয়ে মেয়েদের এনে ছেলেদের আকর্ষণ করতো, এটাই সমস্যা ছিল। মাঠ ঘিরে একটা বিশৃঙ্খলা করা হয়েছিল। নারীরা খেলবে, খেলুক। খেলার মাঠে তারা খেলুক সমস্যা নেই।

টি-স্টার ক্লাবের সভাপতি ও আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, খেলা আয়োজন নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আর আমাদের নিজেদের এলাকা, সবাই ভাই-ভাই। যা হয়েছে তার সমাধান চাই। বিকেলে উভয় পক্ষ সমঝোতায় বসার কথা ছিল। কিন্তু বসা হয়নি। আমাদের চাওয়া যেভাবে খেলা চলছিল, ওইভাবে খেলা হোক। মাঠ ঘিরে, টিকিট কেটে। এখন সরকার যা মনে করবে সেই মোতাবেক খেলা হবে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষের প্রায়ই সমঝোতা হয়েছে। সেখানে খেলা হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এ ব্যাপারে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন। 

ওই মাঠে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখানে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা