শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ রেখে আফগানিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

নবীন নিউজ, ডেস্ক ০৬ নভেম্বার ২০২৪ ১১:০৪ এ.এম

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রিয় ফরম্যাট কোনটা? এই প্রশ্নের উত্তরে ওয়ানডেকেই এগিয়ে রাখতে হচ্ছে। সাফল্যের হারের দিক থেকে এই ফরম্যাটে বাংলাদেশ যথেষ্ট সফল। দীর্ঘদিন পর আবারও সাদা বলের এই ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজের দল। আফগানিস্তনের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি দিয়ে রঙিন পোশাকে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্তরা।

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টেলিভিশন।

সিরিজ জয়ে চোখ রেখেই মাঠে নামছে শান্ত অ্যান্ড কোম্পানি। তবে অধিনায়ক শান্তর দৃষ্টি আরও দূরে। সামনেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সেই আসরকেই পাখির চোখ করে রেখেছে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সেটাই জানালেন শান্ত।

মঙ্গলবার (৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেছেন, ‘(চ্যাম্পিয়ন্স ট্রফির আগে) আমাদের হাতে এখানে তিনটা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজে তিনটা। ছয়টা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ছয়টা ম্যাচই আমরা জেতার জন্য খেলবো। এখান থেকে ওই আত্মবিশ্বাসটা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির জন্য সহজ হবে। আর কোন কম্বিনেশনে আমরা খেলতে চাই, ওই ধারণাটাও এই ম্যাচগুলো থেকে হয়ে যাবে।’

পরিসংখ্যানের দিক থেকে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ বার আফগানিস্তানের মুখোমুখি হয়ে ১০টিতে জয় বাংলাদেশের, বাকি ছয়টিতে আফগানরা। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও জেতার কাজটা মোটেই সহজ হবে না। তার ওপর দলের গুরুত্বপর্ণ দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও নাহিদ রানা এখনো দুবাইয়ের ভিসা পাননি।

তবে বাস্তবতা মেনে নিয়েই লড়াইয়ে নামতে চান দলপতি, ‘আমি বিশ্বাস করছি, এই সংস্করণে আমরা ভালো করবো। অতীতেও আমরা ভালো করেছি। অবশ্যই আফগানিস্তান এই কন্ডিশনে ভালো দল। তবে আমি যেটা মনে করি, আমাদের যে দলটা আছে, আমরা যদি শক্তি অনুযায়ী খেলতে পারি, অবশ্যই তাদের বিপক্ষে ভালো খেলা সম্ভব।’

‘নাসুম এবং রানা চলে আসবে, এটা আমি এখনও বিশ্বাস করছি। ক্রিকেট বোর্ড ভালোভাবেই এই বিষয়টা টেক কেয়ার করছে। ম্যাচ শুরু হতে যেহেতু এখনও সময় আছে। তাই আমি আশা করছি। আরেকটু আগে আসতে পারলে তো অবশ্যই তো ভালো হতো। কিন্তু এটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’- আরও যোগ করেন শান্ত।

প্রস্তুতি নিয়ে অধিনায়কের ভাষ্য, ‘প্রস্তুতি খুব ভালো। গত কয়েক দিন যেমন অনুশীলন হয়েছে, আমরা খুশি। সবাই নিজেদের খুব ভালোভাবে তৈরি করেছে। আপনি যে সিনিয়র ক্রিকেটারদের কথা বললেন, যারা এখানে নেই, তাদের নিয়ে আমরা চিন্তা করতে পারবো না। যারা এখানে আছে শুধু তাদের নিয়ে ভাবতে হবে। আমি বিশ্বাস করি, পারফর্ম করার মতো ক্রিকেটার দলে আছে। দলের ১৫ জনই এখানে পারফর্ম করতে পারবে।’

ভারতের বিপক্ষে একেবারে গো-হারা হেরেছে বাংলাদেশ। অধিনায়কের ব্যাটও কথা বলেনি। তবে সেটা অতীতেই রাখতে চান শান্ত। সেই সঙ্গে নিজের ব্যাটিংয়ের দিকেও নজর তার, ‘যেটা শেষ হয়ে গেছে, শেষ। আমার মনে হয়, এটা নতুন একটা সিরিজ। চেষ্টা থাকবে, আমি প্রতিদিন কীভাবে অবদান রাখতে পারি। লক্ষ্য এটাই থাকবে, ম্যাচের পরিস্থিতিতে যেভাবে ব্যাটিং করা দরকার সেভাবে যদি করতে পারি তাহলেই আমি খুশি।’

সবশেষ প্রবাসী দর্শকদের দর্শকদের মাঠে এসে খেলা দেখার আহ্বান জানালেন শান্ত, ‘আমার মনে হয়, শুধু এখানে না, সব জায়গায় গেলেই (দর্শক) আমাদের সমর্থন দিতে আসে। এখানেও আমি আশা করবো, গ্যালারিজুড়ে আমাদের সমর্থক থাকবে। এটা অবশ্যই বাড়তি প্রেরণা জোগায়।  মাঠে আসবেন খেলা দেখতে এবং বাংলাদেশ দলকে অনেক বেশি সাপোর্ট করবেন। এতটুকুই।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ