নবীন নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৮ পি.এম
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে ঘরোয়া ক্রিকেটে আরও এক-দুই মৌসুমে ব্যাট হাতে তামিমকে দেখা যাবে।
খেলোয়াড়ের পাশাপাশি নিজেকে সংগঠক হিসেবে গড়ে তুলতে চান ফরচুন বরিশালের এই অধিনায়ক। যার কারণে ঢাকা লিগের ক্লাব কেনার মধ্য দিয়ে বেশ খানিকটা এগিয়ে গেলেন ৩৫ বছর বয়সী এই টাইগার ক্রিকেটার। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তামিম।
বিপিএলের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ক্রিকেট সংগঠক হওয়ার কথা বলেছিলেন তামিম। তিনি বলেছিলেন, রাজনীতি নয়, ক্রিকেট নিয়ে থাকতে চান। ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হওয়া তারই প্রথম পদক্ষেপ।
গুলশান ক্রিকেট ক্লাব হলো বেক্সিমকো গ্রুপের মালিকানায়। যার কারণে দেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে স্পোর্টস ক্লাব পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।
তামিম জানান, ক্লাবের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে। আর তামিম থাকছেন সহসভাপতি পদে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে বলে জানান তামিম।গুলশান ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে থাকছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। এদিকে সভাপতি মিজানুর রহমানও ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবির নির্বাচনকে সামনে রেখে আরও অনেক ক্রিকেটারই হয়তো ক্লাবে বিনিয়োগ করবেন। এ বছর অক্টোবরে বিসিবির নির্বাচন।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ