নবীন নিউজ ডেস্ক ০৫ অক্টোবার ২০২৪ ০২:৪৫ পি.এম
সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি। তবে এই ম্যাচ ঘিরে আছে নিরাপত্তার হুমকি। যেই হুমকি দূর করে ম্যাচটি ভালোভাবে শেষ করতে ২৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা পিটিআই।
মূলত, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে, এমন অভিযোগে বাংলাদেশ দলের ওপর হামলা চালানোর ঘোষণা দেয় অখিল ভারত হিন্দু মহাসভাসহ বেশ কয়েকটি সংগঠন। বাংলাদেশের ম্যাচটি বাতিল করতে বিক্ষোভও করে তারা। যার প্রেক্ষিতেই সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।
ম্যাচ সামনে রেখে গোয়ালিয়রে আগামী সোমবার পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে দর্শক ও ক্রিকেট সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে ২ হাজার ৫০০’র বেশি পুলিশ।
বাংলাদেশ দলের খেলা বাতিল করতে কট্টরপন্থী সংগঠনগুলোর পক্ষ থেকে হুমকি আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। এবার জানা গেছে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি যে দুটি হোটেলে খেলোয়াড়েরা বুধবার থেকে অবস্থান করছেন, সেগুলোকেও ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার নিশ্চিদ্র চাদরে।
এ বিষয়ে কথা বলেছেন গোয়ালিয়র জোনের ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনা। তিনি বলেছেন, ‘ম্যাচের দিন পুলিশ সদস্যরা বেলা ২টা থেকে রাস্তায় অবস্থান করবে। ম্যাচ শেষ হওয়ার পর দর্শকেরা বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। নিষেধাজ্ঞা জারির পর নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমেও চোখ রাখছি।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ