শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

চার-পাঁচটা ম্যাচের জন্য ফিরলে কি দলের উপকার হবে?

নবীন নিউজ ডেস্ক ৩০ সেপ্টেম্বার ২০২৪ ০৩:৫১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালকে নিয়ে নাটকীয় এক পরিস্থিতির সৃষ্টি হয়। অভিমানে অবসর গ্রহণ করে পরবর্তীতে জাতীয় দলে ফিরেও আসেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে একটি ওয়ানডে খেললেও শেষ পর্যন্ত ফিটনেস ইস্যুতে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি তামিম। এরপর ঘরোয়া ক্রিকেটে দেখা গেলেও তামিমকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। তামিম আদৌ আর জাতীয় দলে ফিরবেন কি-না তা নিয়েও আছে ধোয়াশা। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়াটা তামিমের কাছে মধুর অভিজ্ঞতা ছিল না বলেই জানিয়েছেন তিনি।

তিন ফরম্যাট মিলিয়েই বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবাল। ৩৮৭টি আন্তর্জাতিক ম্যাচে ১৫, ১৯২ রানের মালিক তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। এই সময়ে ডিপিএল, বিপিএলের মতো ঘরোয়া লিগ এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তামিম। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে তামিম ফুলস্টপ লাগিয়েছেন এমন কথা বোলার সময় এখনও আসেনি।

এই মুহূর্তে তামিম বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টারকে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে বলেন, 'আমি যেভাবে শেষ করেছি, সেটা তৃপ্তিদায়ক ছিল না। তাই প্রত্যাবর্তন  এবং আবার খেলার জন্য, আমার সামনে একটা উপযুক্ত উদ্দেশ্য থাকতে হবে।'

তামিম যোগ করেন, 'আমি এমন কেউ নই যে, শুধু চার-পাঁচটা ম্যাচ খেলতে ফিরে আসব। এখানে যুক্তিটা কী? সবাই বলে, "ফিরে আসো, আমাদের তোমাকে দরকার", কিন্তু আমি যদি পাঁচটা ম্যাচের জন্য ফিরে আসি, সেটা কী বাংলাদেশের ক্রিকেটের উপকারে আসবে? এখানে কোনো যথাযথ পরিকল্পনা কি আছে, যার ভিত্তিতে নির্ধারণ করা যায় -তারা কী করতে চায় এবং কী অর্জন করতে চায়, তাহলে আমি এটা (প্রত্যাবর্তন) নিয়ে ভাবতে পারি এবং আমরা যথাযথ প্রক্রিয়া মেনে কথা বলতে পারি...'

গত মাসে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি তিনি তামিমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন এবং তামিমের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তামিমও প্রত্যাবর্তনের সম্ভাভবনা উড়িয়ে দিচ্ছেন না।

তিনি বলেন, 'আপনারা এখন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, যেখানে আপনারা সর্বসাকুল্যে চার থেকে পাঁচটি ওয়ানডে খেলবেন এবং ওয়েস্ট ইন্ডিজে তিনটি। সে ক্ষেত্রের আপনারা আসলে ছয় থেকে সাতটি ম্যাচের কথা বলছেন। আমি যখন সরে এসেছি এবং কেউ আমার জায়গাটা নিয়েছে, আমার মনে হয় না শুধু শুধু এই কয়টা ম্যাচের জন্য ফিরে এসে তার জাগয়াটা নিয়ে নেয়া।'

তামিম যোগ করেন, 'তবে সেখানে ভিন্ন কিছু হতে পারে, যদি তারা (বিসিবি) আমাকে বলে যে, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই কিংবা অন্তত সেমিফাইনালে জায়গা করে নিতে চাই এবং এটা যতদূরসম্ভব তিন কিংবা চারজন সিনিয়র ক্রিকেটারের শেষ টুর্নামেন্ট, তারা সমস্ত মতানৈক্য সত্বেও খেলবে এবং বিসিবি এটা সামলে নেবে। এভাবেই আগানো উচিত মনে হয়।'

কিন্তু তার দিকে যদি হাত বাড়ানো হয়, তিনি কী লাল সবুজের জার্সি গায়ে চাপাবেন?

এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, 'হ্যাঁ, অবশ্যই। তবে ব্যাপারটা হলো- আমি কী ক্রিকেট বোর্ডের জন্য খেলি, নাকি দলের জন্য? প্রক্রিয়াটা কোন জায়গা থেকে হওয়া উচিত? ক্রিকেট বোর্ড আমার দেখাশোনা করে কিন্তু খেলোয়াড়দের দিক থেকেও স্বাগত জানানো প্রয়োজন।'

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ