নবীন নিউজ, ডেস্ক ১৯ জানু ২০২৫ ০৯:৫১ এ.এম
খেলার মাঠে মেজাজ হারানো নতুন কিছু নয়। তবে এবার দানিল মেদভেদভ যা করলেন, সেটা সচরাচর দেখা যায় না। অস্ট্রেলিয়ান ওপেনে পরপর দুই ম্যাচেই মেজাজ হারিয়ে অস্বাভাবিক আচরণ করেছেন রাশিয়ান এই তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনে এবার শুরুটাই তেমন ভাল হয়নি মেদভেদভের। সাবেক গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা এবারের আসরের প্রথম রাউন্ডেই হারতে বসেছিলেন। থাইল্যান্ডের কাসিদিত সামরেজের বিপক্ষে ৫ সেটে গড়ানো সেই ম্যাচে প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান মেদভেদেভ। এরপর তৃতীয় সেটেও যখন হারের পথে ছিলেন, তখন আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।
ম্যাচের এক পর্যায়ে মেজাজ হারিয়ে র্যাকেট দিয়ে নেট ক্যামেরায় পাঁচবার আঘাত করেন মেদভেদভ। এতে রাশিয়ান তারকার র্যাকেট তো ভেঙেছেই, সঙ্গে ভেঙেছে ক্যামেরাও। আর সে কারণে জরিমানাও গুনতে হয়েছে তাকে। কোর্টের সম্পত্তির ক্ষয়ক্ষতি করায় ১০ হাজার ডলার জরিমানা করা হয় তাকে, যা বাংলাদেশি টাকায় ১২ লাখ টাকারও বেশি।
তবে এখানেই শাস্তি শেষ হচ্ছে না মেদভেদভের। প্রথম রাউন্ডে কাসিদিত সামরেজকে কোনোমতে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পর সে রাউন্ডে আবারও মেজাজ হারিয়েছেন মেদভেদভ। এবার শাস্তি পেয়েছেন আগের চেয়েও বড় অঙ্কের।
১৯ বছর বয়সী লার্নার তিয়েনের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে মেজাজ হারিয়ে বিজ্ঞাপনী বিলবোর্ডের দিকে র্যাকেট ছুড়ে মারেন মেদভেদভ। শুধু তাই নয়, ম্যাচ চলাকালে কর্তব্যরত আম্পায়ারের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান তিনি। ৩-২ সেটে ম্যাচ হারার পর যাননি প্রেস কনফারেন্সেও। এই ৩ অপরাধের কারণে তাকে জরিমানা করা হয়েছে ৬৬ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ লাখেরও বেশি।
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ