বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় খাবারের দোকানে ধূমপান, জরিমানা গুনলেন পররাষ্ট্রমন্ত্রী

নবীন নিউজ ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০৪:৩৮ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে ধূমপান নিষিদ্ধ এলাকায় সিগারেট খাওয়ার অপরাধে জরিমানা করা হবে বলে বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।  

স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ এই সপ্তাহের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, নেগরি সেম্বিলান রাজ্যের একটি রাস্তার পাশের খাবারের দোকানে ধূমপান করছেন মোহাম্মদ হাসান।  

মালয়েশিয়ায় ২০১৯ সালে সব খাবার হোটেল ও রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ করা হয় এবং চলতি বছরের অক্টোবর মাসে আরো কঠোর আইন প্রবর্তন করা হয়।

দেশটির আইন অনুসারে, নিষিদ্ধ এলাকায় ধূমপান করলে সর্বোচ্চ পাঁচ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে।
জুলকেফলি বুধবার এক্সে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরকে এই বিষয়ে জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী নিজেই এই অপরাধের জন্য জরিমানা দিতে চেয়েছেন।

এ ছাড়া মোহাম্মদ হাসান বুধবার ক্ষমা চেয়ে বলেন, তিনি স্বাস্থ্য বিভাগের কাছ থেকে একটি আইন লঙ্ঘনের নোটিশ পেয়েছেন, তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।

তিনি মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্টারকে বলেন, ‘যদি এটি জনসাধারণের মধ্যে উদ্বেগ ও সমস্যা সৃষ্টি করে থাকে, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি জরিমানা পরিশোধ করব এবং আশা করি এটি খুব বেশি হবে না।’  
এই সপ্তাহে দোকানে ধূমপানের সময় মোহাম্মদ হাসানের তোলা ছবিটি অনলাইনে তীব্র সমালোচনা সৃষ্টি করে। একজন এক্স ব্যবহারকারী মন্তব্য করেন, ‘আপনি মন্ত্রী হোন বা ভিভিআইপি, ভুল তো ভুলই। আইনের ঊর্ধ্বে কেউ নয়।’

আরেকজন লিখেছেন, ‘আইন প্রণেতা ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা যারা আইন ভঙ্গ করেন, তাদের সাধারণ জনগণের তুলনায় আরো কঠোর শাস্তি দেওয়া উচিত।’

সূত্র : এএফপি

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ