নবীন নিউজ, ডেস্ক ০৬ জানু ২০২৫ ১২:১৪ পি.এম
সারাদেশে বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ অভিযানে মোট ৩৭ লাখ ৩২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) ১৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে এ জরিমানা আদায় করা হয়।
এ অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, অবৈধ পলিথিন এবং খোলা জায়গায় নির্মাণসামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বায়ুদূষণ রোধে দেশের বিভিন্ন স্থানে সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এতে ১২টি অবৈধ ইটভাটা থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। এছাড়াও পলিথিনবিরোধী অভিযানে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি পরিবহন থেকে ৭ হাজার ২০০টাকা জরিমানা আদায় করা হয়। খোলা অবস্থায় নির্মাণসামগ্রী রাখার কারণে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমনের অপরাধে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং আরেকটি প্রতিষ্ঠানের মালিককে এক মাসের কারাদণ্ড প্রদানসহ কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয়।
গত ২ জানুয়ারি থেকে আজ পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযানগুলোতে মোট ২৪টি মামলা দায়ের করে ১ কোটি ৩২ লাখ ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ২১টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে পরিবেশ মন্ত্রণালয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন