নবীন নিউজ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৮ এ.এম
সংগৃহীত ছবি
ভারতীয় আর্থিক অপরাধ দমন সংস্থা ইন্ডিয়াস এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) দক্ষিণ এশীয় দেশটিতে বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জরিমানা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বিবিসিকে তিন লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড বা তিন লাখ ৯৭ হাজার ৯৮০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে বলে তিনটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থাটি জানায়, বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইনের আওতায় ২০২৩ সালের এপ্রিলে বিবিসির বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। এর দুমাস আগে সংবাদমাধ্যমের দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল দেশটির কর কর্তৃপক্ষ।
ইডির বিধিমালা অনুযায়ী, ভারতের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইন অনুযায়ী সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত পরিচালনা ও জরিমানা করার অধিকার রয়েছে সংস্থাটির।
ভারত সরকার বলছে, বিবিসির বিদেশি মালিকানার পরিমাণ হ্রাসের জন্য তাদের ২০২৩ সালের শুরুর দিকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। তাদের ২৬ শতাংশ বৈদেশিক শেয়ারের অনুমোদন ছিল। এর ফলেই তাদের জরিমানা করা হয়েছে।
সংস্থাটির কার্যক্রম তত্ত্বাবধানে ব্যর্থতার দায়ে বিবিসির তিন পরিচালকের প্রত্যেককে প্রায় এক লাখ ৩২ হাজার ৪৩০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
অবশ্য এ বিষয়ে চূড়ান্ত কোনো আদেশনামা এখনও পায়নি বলে দাবি করেছে বিবিসি। এক বিবৃতিতে তারা বলেছে, আদেশের কোনো প্রতিলিপি এসে পৌঁছালে তা সঠিকভাবে পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
জানা যায়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশের পর বিবিসির বিরুদ্ধে কর কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। ওই ডকুমেন্টারিতে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় মোদির নেতৃত্বকে প্রশ্ন করা হয়েছিল। সেই দাঙ্গায় সহস্রাধিক মানুষ প্রাণ হারান, যার সংখ্যাগরিষ্ঠই ছিলেন মুসলিম। এই ডকুমেন্টারিকে প্রোপাগান্ডা বলে প্রত্যাখান করেছিল ভারত সরকার। তারা অনুষ্ঠানটির সম্প্রচার এমনকি সামাজিক মাধ্যমে এর ক্লিপ শেয়ারেও নিষেধাজ্ঞা আরোপ করে। সূত্র: রয়টার্স
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ