নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ০৯:৪৯ এ.এম
বরিশাল নগরীর বাজার রোডের পাইকারি দোকানিকে মেয়াদোত্তীর্ণ সরিষার তেল বিক্রির দায়ে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকারের চালানো এ অভিযানে ২৮৮ লিটার তেল জব্দ করে ধ্বংসের জন্য বাজার কমিটির জিম্মায় রাখা হয়েছে।
এ ছাড়া নগরীর ফরিয়াপট্টির চালের আড়তদারদের সতর্ক করেন অভিযানে থাকা কর্মকর্তারা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, কিছুদিন আগে নগরীর কেডিসি এলাকার খুচরা ব্যবসায়ী মো. বাদশা লিখিত অভিযোগ করেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে মেয়াদোত্তীর্ণ সরিষার তেল তার কাছে বিক্রি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আজ বুধবার দুপুরে হাটখোলা এলাকায় মেসার্স অন্নদাতা স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ সরিষার তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় সেখান থেকে ৮ লিটারের ২৪টি এবং ১৬ লিটারের ৬টি টিনের জারে ২৮৮ লিটার সরিষার তেল পাওয়া গেছে।
তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওই তেল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা এবং আড়তদারের দামের তালিকায় ঘষামাজা থাকায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া অভিযোগকারীর ৮ লিটার সরিষার তেলের জার বাবদ ৩ হাজার ২২০ টাকা ফেরত দেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ তেল ধ্বংসের জন্য সেখানকার বাজার কমিটির জিম্মায় রাখা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ফরিয়াপট্টি এলাকায় চালের আড়তে অভিযান চালানো হয়। এ সময় সরু চালের দাম বৃদ্ধির বিষয় নিয়ে আড়তদারদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তারা।
চালের আড়তদার আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে সরু চালের (মিনিকেট) দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। কারণ এ চালের ধানটা বছরের বৈশাখ মাসে পাওয়া যায়। এরপর আর এ ধান হয় না। এ কারণে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৈশাখ মাসে দাম নিয়ন্ত্রণে চলে আসবে। বাকি অন্য চালের দাম অপরিবর্তিত রয়েছে।’ আনোয়ার হোসেন দাবি করেন, বরিশালে চালের কোনো সিন্ডিকেট নেই। এটি একটা গুজব।’
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন