নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ০৩:৩১ পি.এম
পিরোজপুরের কাউখালীর কালিগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরিফুল ইসলাম শিপন (৩২) নামের এক ড্রেজার মালিককে এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ( ৮ জানুয়ারি) সন্ধ্যায় কালিগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
দন্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম শিপন পিরোজপুর সদর উপজেলার হুলারহাট এলাকার শাহাবুদ্দিন খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার কালিগঙ্গা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোনের দ্বায়ে আরিফুল ইসলাম শিপন নামের এক ব্যক্তির তিনটি ড্রেজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরিফুল ইসলাম শিপনকে এক লাখ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, কালিগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরিফুল ইসলাম শিপন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা