নবীন নিউজ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪২ পি.এম
সংগৃহীত ছবি
প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠানই কর্মীদের জন্য কিছু নিয়মনীতি তৈরি করে থাকে। পছন্দ হোক আর না হোক কর্মীদের সেই নিয়ম মেনে চলতে হয়। তবে চীনা একটি প্রতিষ্ঠান কর্মীদের এমন এক কঠিন নিয়ম বেঁধে দিয়েছে যা মানা অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার!
সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের গুয়াংডং প্রদেশে ‘থ্রি ব্রাদার্স মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ কর্মীদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টয়লেট ব্যবহারের নির্দেশিকা জারি করেছে।
এতে বলা হয়েছে, দুই মিনিটের বেশি শৌচাগারে সময় কাটাতে পারবেন না কর্মীরা। পায়খানা হোক বা প্রস্রাব করতে যাওয়া হোক দুই মিনিটের বেশি সেখানে সময় কাটালেই জরিমান গুনতে হবে কর্মচারীদের।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীরা সকাল ৮টার আগে, সকাল ১০.৩০ থেকে ১০.৪০, দুপুর ১২টা থেকে ১.৩০, বিকেল ৩.৩০ থেকে ৩.৪০ এবং বিকেল ৫.৩০ থেকে ৬টা এই সময়ের মধ্যে শৌচাগার ব্যবহার করতে পারবেন। তবে যেসব কর্মচারীর নির্দিষ্ট শারীরিক সমস্যা রয়েছে তারা হিউম্যান রিসোর্সের (এইআর) অনুমতি নিয়ে যেকোনো সময় যেতে পারেন।
কেউ এই নিয়ম ভাঙলে ১০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০০ টাকা) জরিমানা দিতে হবে। আগামী ১ মার্চ থেকে কর্মচারীদের জন্য এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে কোম্পানিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কর্মক্ষেত্রের শৃঙ্খলা বজায় রাখা এবং দক্ষতা বৃদ্ধির জন্য নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সেইসঙ্গে নতুন এই পন্থা প্রাচীন চীনা চিকিৎসা বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির ওই নতুন শৌচাগার বিরতি নীতি ঘোষণা করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শৌচাগারে যাওয়ার জন্য কর্মীদের একটি নির্দিষ্ট স্লটও দেয়া হয়েছে।
এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে গুয়াংডং ইয়ু ল ফার্মের আইনজীবী চেন শিক্সিং জানিয়েছেন, ‘এই নিয়ম শ্রমিকদের স্বাস্থ্যের ক্ষতি করে। সেইসঙ্গে শ্রম আইনকেও ভেঙে এটি তৈরি হয়েছে।’ তবে বিতর্ক স্বত্বেও এই নিয়ম আদৌ কোম্পানির তরফ থেকে বাতিল হবে কিনা তা এখন স্পষ্ট নয়।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ