নবীন নিউজ ডেস্ক ০২ জানু ২০২৫ ০৩:০১ পি.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট শিকার করেন রাজশাহীর তাসকিন আহমেদ। তার এমন কীর্তিতেও দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৭৪ রানের মানসম্মত পুঁজি পেয়েছে ঢাকা ক্যাপিটালস।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ব্যাটিংয়ে দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফিরে যান দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম।
৫ বল শূন্য রানে লিটন ১০ বলে ৯ রান করে আউট হন তানজিদ। শুরুর ধাক্কা সামাল দিতে ক্রিজে আসেন স্টিফেন এসকিনাজি এবং শাহাদাত হোসেন দিপু। দায়িত্বশীল ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন দুজন। সুযোগ বুঝে আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ফায়দাও লুটেছেন এসকিনাজি এবং দিপু।
পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান তোলে ঢাকা। ২৯ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলীয় ৯৩ রানের মাথাতে সাজঘরে ফিরে যান এসকিনাজি।
দিপু ফিফটি পেয়েছেন। ৪১ বলে ৫০ রান করে বিদায় নেন দিপু।
মাঝে অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া শুভাম রাঞ্জানি ১৩ বলে ২৪ রান করেন। আলাউদ্দিন বাবু খেলেছেন ৯ বলে ১৩ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে ঢাকা।
মাত্র ১৯ রান খরচায় ৭ উইকেট তুলে হইচই ফেলে দিয়েছেন তাসকিন আহমেদ।
এর মধ্যে শেষ ২ ওভারে নিয়েছেন ৫ উইকেট।তাতে বিপিএলের ইতিহাসে নতুন করে লেখা হলো এই পেসারের নাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে এটাই এখন সেরা স্পেল। পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেয়ার কীর্তিকে। নিজের দ্বিতীয় ফাইফারের দিনে তাসকিন বদলালেন ইতিহাস। সঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন।
যদিও এই রেকর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে। এর আগে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রানের খরচায় নিয়েছিলেন ৭ উইকেট। তবে সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। ফ্র্যাঞ্চাইজি লিগের হিসেবে তাসকিনের নামটাই এখন থেকে থাকবে সবার ওপরে।
১টি করে উইকেট নেন মোহর শেখ এবং হাসান মুরাদ।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ