নবীন নিউজ ডেস্ক ২৬ জুলাই ২০২৪ ১০:০১ এ.এম
সংগৃহীত ছবি
কয়েকদিন আগের সহিংসতায় উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়েছিলো যাত্রাবাড়ি। তখন রাজধানীর সেই অংশে যোগাযোগ থাকে বিচ্ছিন্ন, পুড়িয়ে দেয়া হয় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা।
পরিস্থিতি স্বাভাবিকের পথে, এখন সে এলাকায় শুরু হয়েছে যান চলাচল। তবে টোল প্লাজা ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রমে আগের সেই গতি নেই। এখন সেখানে কাজ চলছে ম্যানুয়াল পদ্ধতিতে। নেই সফটওয়্যার, নেই বিদ্যুৎ। একজনের কাজ করতে হচ্ছে দু’জনকে। তাও লাগছে বাড়তি সময়।
টোল প্লাজায় কর্মরত একজন কর্মী জানান, সফটওয়্যার না থাকায় ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। হিসাবটা ঠিক মতো করতে হয়। আগের থেকে এখন কাজ করাটা একটু কঠিন।
আরেকজন কর্মী বলেছেন, আগুন দেয়ার আগে, আরএফ আইডি ও কিউআর কোড ছিলো। ইন্টারনেটের মাধ্যমে সার্ভিসগুলো দেয়া হতো। ফলে যানবাহন খুব দ্রুত যেতে আসতে পারতো। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে পুরো সিস্টেমই বিপর্যস্ত। ইন্টারনেট আসার পর মোবাইল টিকেটর মাধ্যমে টোল কালেকশন করছি।
ফরাসী প্রযুক্তির যন্ত্রাংশ ব্যবহার হতো টোল প্লাজায়। ফ্লাইওভার কর্তৃপক্ষ জানান, কমপক্ষে ছয় মাস সময় লাগবে টোল প্লাজাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। এরই মধ্যে যোগাযোগ করেছে যন্ত্র সরবরাহকারী ফরাসী প্রতিষ্ঠানের সাথে।
মেয়র হানিফ ফ্লাইওভারের হেড অফ ট্রাফিক মোহাম্মদ নাইফ উদ্দিন খান বলেন, সিস্টেমটা পুরোটাই ফ্রান্সের। ইতোমধ্যে, সেই কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ-ও তাদেরকে জানানো হয়েছে। সবকিছু ঠিক করতে অন্তত ৬ মাস লেগে যাবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন