নবীন নিউজ ডেস্ক ০৯ অক্টোবার ২০২৪ ০৪:৫৮ পি.এম
সংগৃহীত ছবি
বিসিবিপ্রধানের চেয়ারে বসেই প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহকে বিদায় করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। তার এমন ঘোষণার পর এখন আলোচনা চলছে কে হবেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ? সেই তালিকায় অনেকে দেশি কোচ নিয়োগের কথাও বললেও এ ব্যাপারে একেবারেই সায় নেই সাবেক অধিনায়ক তামিম ইকবালের। তার মতে, প্রধান কোচ হওয়ার যোগ্যতা আছে এমন কেউ এখন দেশে নেই।
এর আগে বিভিন্ন সময় আপদকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত কোচ সালাহউদ্দিনকেও অনেকে জাতীয় দলের কোচ করার পক্ষে। এর বাইরেও অনেকেই লম্বা সময় ধরে খণ্ডকালিন ভূমিকায় জাতীয় দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। তবে তাদের কাউকেই সেই অর্থে জাতীয় দলের জন্য যোগ্যতা সম্পন্ন মনে হয় না তামিমের।
এদিকে লম্বা সময় ধরেই ভারত দেশিয় কোচের ওপর নির্ভর করছে। পাকিস্তানেও প্রায়শই দেখা যায় সাবেক ক্রিকেটারদের প্রধান কোচের চেয়ারে বসাতে। সবশেষ শ্রীলংকা তাদের দলের দায়িত্ব দিয়েছে সনাথ জয়সুরিয়ার ওপর। এই অবস্থায় বাংলাদেশেও তেমনটি ভাববার সুযোগ এসেছে কিনা জানতে চাওয়া হয় তামিমের কাছে।
ভারতের ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টার’কে দেওয়া সাক্ষাৎকার বাংলাদেশ জাতীয় দলের কোচ নিয়ে তামিম জানিয়েছেন তার মূল্যায়ন। তার মতে, ‘আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ এখন আছে বাংলাদেশে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।’
কোচিং স্টাফ নিয়োগে নিজের চিন্তাধারা তুলে ধরে তামিম বলেন, ‘বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০: ৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচ পদে একজন বিদেশি ও তার সঙ্গে বড়জোর আরও দুজন বিদেশি কোচ থাকতে পারেন। সহকারী কোচ পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি নিয়োগ করা উচিত। তাতে স্থানীয় কোচদের বেড়ে ওঠায় সাহায্য হবে এবং একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।’
কেমন কোচ খোঁজা উচিত বাংলাদেশের সে সম্পর্কে তামিম বলেন, ‘বাংলাদেশের বড় নামের পেছনে ছোটা বন্ধ করা উচিত। কারণ, বিখ্যাত সবাই দলের জন্য ভালো কোচ হয় না। বাংলাদেশ ক্রিকেটের জন্য কারা মানানসই, সেটা তাদের (বিসিবি) খুঁজে বের করতে হবে। সেই ব্যক্তিকে কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি দলে কিছু যোগ করার সামর্থ্য থাকতে হবে।’
তামিম এরপর উদাহরণ দিয়ে বলেন, ‘রায়ান টেন ডেসকাট কি ক্রিকেটে খুব বড় নাম? তবু সে কিন্তু ভারতের কোচিং স্টাফের অংশ। আমাদের তার মতো মানুষ প্রয়োজন, যে পর্দার আড়ালে কাজ করবে। অভিষেক নায়ার কি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন? বিসিসিআই কেন তাহলে তাকে সহকারী কোচ হিসেবে পেতে চেয়েছে? কারণ, দলে ভালো কিছু যোগ করার মতো সামর্থ্য তার আছে। আমি যেটা শুনেছি, সে বেশ কয়েকটি দলে অবিশ্বাস্য কাজ করেছে এবং ভারতের কিছু ক্রিকেটারের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করছে। আমাদের বড় নামের পিছু না ছুটে এমন সব ব্যক্তিকে খুঁজে বের করতে হবে।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ