নবীন নিউজ ডেস্ক ২৮ ডিসেম্বার ২০২৪ ০৩:১১ পি.এম
সংগৃহীত ছবি
সময়ে সময়ে পাকিস্তানের বহু ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) খেলেছেন। ব্যতিক্রম ছিলেন শাহিন শাহ আফ্রিদি। বাঁহাতি পেসার এবার প্রথম বিপিএল খেলতে এলেন, খেলবেন তামিম ইকবালের দল ফরচুন বরিশালে। তার ডাকেই নাকি বাংলাদেশে এসেছেন তিনি।
গতকাল ঢাকায় পা রেখেছেন শাহিন। মিরপুরে আজ হাজির হয়েছিলেন দলের অনুশীলনে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। ২৪ বছর বয়সি ক্রিকেটার বলেন, ‘তামিম ভাই যখন আমাকে বরিশালের হয়ে খেলতে বলল, খুবই এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, তাদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি বরিশাল ভালোই খেলবে।’
শাহিন খেলবেন বরিশালে, তার শ্বশুর শহীদ আফ্রিদি চিটাগাং কিংসের মেন্টর। এ নিয়ে শাহিন বলেন, ‘আসলে ব্যাপারটা ভালো। আমার জন্য ব্যাপারটা ভালো যে উনি খেলছেন না (হাসি)। মাঠে পরস্পরের মুখোমুখি হতে হবে না। তিনি দলের মেন্টর। আমি আশা করি বাংলাদেশের তরুণরা তার কাছ থেকে অনেক কিছু শিখবে।’
নিজেকে বড় তারকা মানেন কি না, এমন প্রশ্নে শাহিন বলেন, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। এখানে বাংলাদেশি ক্রিকেটাররাই তারকা। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। দলের জন্য পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ