নবীন নিউজ ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১০ এ.এম
সংগৃহীত ছবি
তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা— নামগুলো বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে সোনার হরফে। তবে এমন মহীরুহ দলে থাকার একটা বিড়ম্বনাও আছে বৈকি। কখনো সখনো তাদের ব্যক্তিসত্ত্বাটা তাদের ভক্তদের কাছে দলের চেয়েও বড় হয়ে ওঠে। বিষয়টার কড়া সমালোচনা করেছেন তামিম। দলের স্বার্থে এসব বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
তামিমিয়ান-সাকিবিয়ান-মাশরাফিয়ান… বিষয়গুলো অনেক আগে থেকে ছিল বাংলাদেশের ক্রিকেট পরিমণ্ডলে। তবে তা প্রকট রূপ ধারণ করে ২০২৩ বিশ্বকাপের ঠিক আগে তামিমের অবসর নিয়ে সাকিব আল হাসান আর তামিম ইকবাল প্রকাশ্যে একে অপরকে ইঙ্গিতপূর্ণভাবে সম্বোধন শুরু করলে।
২০২৪ বিপিএলেও দুজনের মুখোমুখি লড়াইয়ে এর রেশ ছিল। দেশের ক্রিকেটের দুই মহাতারকার এভাবে লড়াইয়ে জড়িয়ে পড়াটা ভক্তদেরকেও বিভক্ত করে দিয়েছে পুরোপুরি। বিষয়টা দিনশেষে দেশের ক্রিকেটের জন্যই ক্ষতির, বিষয়টা জানালেন তামিম ইকবাল।
সে কারণে বিদায়বেলায় তিনি ভক্তদের জানালেন, সবার আগে ক্ষুদ্র পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সমর্থক হতে। তিনি বলেন, ‘তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই। সবাই বাংলাদেশের সমর্থক।’
বিষয়টা যে দলের ক্রিকেটের ক্ষতির কারণ হয়েছে, সেটাও লুকাননি তামিম। তিনি বলেন, ‘এটা {নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়া} বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে। এসব জিনিস তরুণ প্রজন্মকে ধ্বংস করে! দয়া করে এটা বন্ধ করুন!’
দেশের সর্বকালের সেরা এই ওপেনার আরও বলেন, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, আপনি সাকিবের ভক্ত হতে পারেন, আপনি মাশরাফির ভক্ত হতে পারেন কিন্তু দল যখন খেলে তখন বাংলাদেশের ভক্ত হন।’
‘দয়া করে তরুণ দলকে সমর্থন করুন, তারা ভুল করবে। তবে দয়া করে তাদের সমর্থন করুন, এটি আপনার দল। দয়া করে একসাথে থাকুন।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ