মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

লিজেন্ডস লিগে আশরাফুলের নেতৃত্বে খেলবেন তামিম

নবীন নিউজ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৪ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

এশিয়ান লিজেন্ডস লিগে নাম লিখেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তিনি। তামিম ছাড়া এই টুর্নামেন্টে দেখা যাবে টাইগার ক্রিকেটের এক ঝাঁক সাবেক তারকাদের। আর টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন আরেক সাবেক বাংলাদেশি মোহাম্মদ আশরাফুল।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঠিকই চালিয়ে যাচ্ছেন তামিম ইকবাল খান। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার উইলোর ঝলক দেখেছেন সমর্থকরা। নিজ দল ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতেও বড় অবদান রেখেছেন এই ওপেনার।

আরও একটা টুর্নামেন্টে তামিমের ব্যাটের যাদু দেখতে যাচ্ছেন সমর্থকরা। আগামী মার্চে এশিয়ান লিজেন্ডস লিগে ২২ গজে নামতে যাচ্ছেন খান সাহেব। টুর্নামেন্টটির ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন এই ব্যাটার।

শুধু তামিম নয় সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন দেশের ক্রিকেটের এক ঝাঁক সাবেক তারকা। আর সেই দলটার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল।

তামিম-আশরাফুল ছাড়াও বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন নাঈম ইসলাম, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, তুষার ইমরান, অলক কপালির মতো সাবেক তারকা ক্রিকেটাররা। আর এই টুর্নামেন্ট দিয়ে দীর্ঘদিন পর বড় পরিসরের ক্রিকেটে দেখা যাবে ধীমান ঘোষ, আবুল হাসান রাজু, জুবায়ের হোসেন লিখন, মুকতার আলীর মতো ক্রিকেটারদের।

আগামী ১০ মার্চ মাঠে গড়াবে এশিয়ান লিজেন্ডস লিগ। প্রথম দিনেই ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স। এরপর ১১ তারিখ তামিম-আশরাফুলদের প্রতিপক্ষ আফগান পাঠানস। ১২ মার্চ এশিয়ান স্টারস ও ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স। এই টুর্নামেন্টে আশরাফুলদের কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবস।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ