নবীন নিউজ ডেস্ক ১৫ জানু ২০২৫ ০৪:২৬ পি.এম
সংগৃহীত ছবি
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে লাগাতার ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন দাস। কী জাতীয় দল, কী বিপিএল–সব জায়গাতেই তার ব্যাট নিশ্চুপ। এর জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি তার। তবে দল থেকে বাদ পড়ার দিনেই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন লিটন। এরপর আবার প্রশ্ন উঠছে আসলেই কি তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল?
এবার জাতীয় দল এবং বিপিএলে ঢাকা ক্যাপিটালসে লিটনের সতীর্থ তানজিদ হাসান তামিম এই বিষয়ে নিজের মতামত দিয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে নিজ দলের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই ক্রিকেটার।
লিটনের বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো না খেললে আমাদের বাদ পড়তে হবে। এটা আমাদের সবারই মেনে নিতে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও উনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব যে, তাড়াতাড়ি.. উনি যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন আপনারা দেখেছেন যে উনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।’
লিটনকে নিয়ে জুনিয়র তামিমের প্রত্যাশা উঁচুতে, ‘আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবে। আমি অনেক ভাগ্যবান। কেননা আমি উনার বড় ভক্ত। ওইপাশ থেকে উনার ব্যাটিং দেখাটাও একটা... আমি অনেক উপভোগ করেছি উনার ব্যাটিং। চোখ জুড়ানো সব শটগুলো।’
এদিকে লিটন-তানজিদদের দল ঢাকা ক্যাপিটালস বিপিএলে খাবি খাচ্ছে। সাত ম্যাচে মাত্র এক জয় নিয়ে টেবিলের তলানিতে অবস্থান তাদের। দলের ফর্ম আর সামনের ম্যাচগুলো নিয়ে তামিমের মূল্যায়ন, ‘আসলে এখন অনেক গুরুত্বপূর্ণ খেলা হবে। আমাদের আর পাঁচটা ম্যাচ আছে। পাঁচটা ম্যাচের মধ্যে আমাদের সব জিততে হবে। ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য সবগুলো। চেষ্টা থাকবে যে পাঁচটা ম্যাচ আছে টুর্নামেন্টে সেখানে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোব।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ